advertisement

মেয়াদ শেষের আগেই ইস্তফা তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর

Last Updated:

জল্পনা আগেই ছিল, এবার সেটাই সত্যি হল ৷ মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিঠুন চক্রবর্তী ৷

#কলকাতা: জল্পনা আগেই ছিল, এবার সেটাই সত্যি হল ৷ মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিঠুন চক্রবর্তী ৷ দলের অনুমতি পাওয়ার পরই সোমবার রাজ্যসভার অধ্যক্ষ হামিদ আনসারির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি ৷
দলীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল এই তারকা সংসদের ৷ অবশেষে মেয়াদ শেষের আগেই তৃণমূল সাংসদের পদ থেকে অব্যাহতি চাইলেন মিছুন চক্রবর্তী ৷
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ মিঠুন ৷ তাই স্বাস্থ্যজনিত কারণে রাজ্যসভায় উপস্থিত থাকতে না পারায় মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন তিনি ৷
advertisement
advertisement
এর আগে সারদাকাণ্ডে নাম জড়িয়ে পড়ে মিঠুন চক্রবর্তীর ৷ বিতর্ক এড়াতে সারদা গোষ্ঠীর থেকে পাওয়া সম্পূর্ণ টাকাটিই তিনি ফেরত দেন ৷ ফিরিয়ে দেওয়া অর্থের মোট মূল্য ছিল ১ কোটি ১৯ লাখ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেয়াদ শেষের আগেই ইস্তফা তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement