advertisement

ভিনরাজ্যের নিখোঁজ মহিলা উদ্ধার কাঁকুড়গাছিতে

Last Updated:

কলকাতায় ঘুরতে এসে নিখোঁজ হয়ে যান ভিনরাজ্যের মহিলা ৷ বিশাখাপত্তনম থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন তিনি বলে জানা গিয়েছে ৷

#কলকাতা: কলকাতায় ঘুরতে এসে নিখোঁজ হয়ে যান ভিনরাজ্যের মহিলা ৷ বিশাখাপত্তনম থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন তিনি বলে জানা গিয়েছে ৷ রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে বিকেলে  ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যান ৷ তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল শৌচাগারে যান তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর ৷
অনেকক্ষণ সেখানে খোঁজ করার পরও তার কোনও হদিশ না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয় মহিলার পরিবার ৷ হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করে পরিবার ৷ এরপর তাকে কাঁকুড়গাছিতে থেকে উদ্ধার করে পুলিশ ৷
পুলিশকে মহিলা জানিয়েছেন যে শৌচাগার থেকে বেড়িয়ে তার পরিবারের সদস্যদের না খুঁজে পেয়ে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে ট্যাক্সিতে ওঠেন তিনি ৷ ওই ট্যাক্সিচালক তার সোনার দুল ও হার হাতিয়ে নেয় ৷ পরে এক অটোচালক ওই মহিলাকে দিশাহীন ভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সাহায্য করতে এগিয়ে আসে ৷ মহিলা তাকে পুরো বিষয়টি জানালে অটোচালকই তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যান ৷ সেখান থেকে খবর যায় হেস্টিংস থানায় ৷ রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিনরাজ্যের নিখোঁজ মহিলা উদ্ধার কাঁকুড়গাছিতে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement