advertisement

গর্ভগৃহের ছাদে সিঁদ কেটে মন্দির থেকে সোনা-রুপোর গয়না নিয়ে পালল দুষ্কৃতিরা

Last Updated:

সকালে মন্দিরে এসে বিগ্রহের গলায় কোনও অলঙ্কার না দেখে অবাক হয়ে যান স্থানীয়রা ৷

#খিদিরপুর: দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল খিদিরপুরের একটি মন্দিরে ৷ গতকাল রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা গিয়েছে ৷ মন্দির থেকে বহুমূল্য সোনা-রুপোর গয়না চুরি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ৷
পুলিশ সূত্রে খবর, গর্ভগৃহের উপরে মন্দিরের ছাদে সিঁদ কেটেছিল ডাকাতরা ৷ প্রাথমিক ভাবে সেখান দিয়েই তাঁরা মন্দিরে ঢোকার চেষ্টা করে ৷ কিন্তু সিঁদ কেটে ভিতরে ঢুকতে সফল হয়নি দুষ্কৃতিরা ৷ তখন অন্য উপায় বের করেন তাঁরা ৷
গর্ভগৃহের মধ্যে হাওয়া চলাচলের জন্য মন্দিরের ছাদে একটি ভেন্টিলেটর রয়েছে ৷ শেষ পর্যন্ত সেই ফাঁকা জায়গা দিয়েই কাঠের বাটাম ঢুকিয়ে বিগ্রহের গলা থেকে সোনা-রূপোর বেশ কয়েকটি হার খুলে নেন দুষ্কৃতিরা ৷ তবে কয়েকটি অলঙ্কার নেওয়ার সময় পড়ে যাওয়ায় সেগুলি মন্দিরের ভিতর থেকেই উদ্ধার হয় ৷
advertisement
advertisement
সকালে মন্দিরে এসে বিগ্রহের গলায় কোনও অলঙ্কার না দেখে অবাক হয়ে যান স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে খবর যায় ওয়াটগঞ্জ থানায় ৷ খবর যায় মন্দিরের পুরোহিতের কাছেও ৷ তিনি এসে দেখেন, ছাদের উপরে বেশ অনেকটা জায়গায় সিঁদ কাটা রয়েছে ৷ পুলিশ এসে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গর্ভগৃহের ছাদে সিঁদ কেটে মন্দির থেকে সোনা-রুপোর গয়না নিয়ে পালল দুষ্কৃতিরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement