advertisement

শিক্ষামন্ত্রী-এসএসসি চেয়ারম্যান বৈঠক, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত?

Last Updated:

প্রস্তুতকারী সংস্থা কে এক দু দিনের মধ্যেই ইন্টারভিউ নেওয়ার জন্য পরিকাঠামোগত প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন বলেই কমিশন সূত্রে খবর।

#কলকাতা: আইনি জটিলতার মাঝেই বুধবার শিক্ষামন্ত্রী-স্কুল সার্ভিস কমিশনের দীর্ঘ বৈঠক। যা নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। নিয়োগ প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে। অন্যদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাউন্ট শো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এ নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছে। তারই প্রেক্ষাপটে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভ শংকর সরকারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বলেই সূত্রের খবর। সূত্রের খবর বৈঠকে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশন কি ভাবনা চিন্তা করছে সেই বিষয়ে কমিশনের চেয়ারম্যান রিপোর্ট দেন শিক্ষামন্ত্রী কে। শুধু তাই নয় ইন্টারভিউ শুরু করতে গেলে আইনি জটিলতায় ফের পড়বে নাকি সেই বিষয়ে কমিশনের চেয়ারম্যান তার মতামত বলেই সূত্রের খবর। যদিও এই বিষয়ে কমিশনের চেয়ারম্যানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করার পরপরই উচ্চ প্রাথমিক এর ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে তৎপরতা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশ ডিভিশন বেঞ্চে মামলা করার পর পর সেই প্রক্রিয়াতে কিছুটা ব্যাঘাত প্রাপ্ত হয় বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা যাবে নাকি সেই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চান এসএসসির চেয়ারম্যান বলে সূত্রের খবর। তার জন্যই বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন তিনি। জানা গেছে চলতি সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের শুরু থেকেই ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। যদিও ঈদের ছুটির বিষয়টিও কমিশনকে ভাবাচ্ছে। সূত্রের খবর বৃহস্পতিবারই কমিশন ইন্টারভিউ নেওয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করতে পারে। অন্যদিকে বুধবারই রাজ্য সরকার বিধি নিষেধ মেয়াদ আরো বাড়িয়েছে। কমিশন সূত্রে খবর স্কুল সার্ভিস কমিশনের আরো একটি অস্থায়ী অফিসে ইন্টারভিউ নেওয়া হতে পারে। প্রস্তুতকারী সংস্থা কে এক দু দিনের মধ্যেই ইন্টারভিউ নেওয়ার জন্য পরিকাঠামোগত প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই বিধিনিষেধের মেয়াদ আরো বাড়িয়েছে তা নিয়েও কমিশনকে ভাবাচ্ছে। আগামী সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করলে সেক্ষেত্রে চাকরিপ্রার্থীরা কিভাবে কলকাতা পর্যন্ত এসে পৌঁছাবেন জেলা থেকে তা নিয়ে রীতিমতো ভাবনাচিন্তা শুরু করেছে কমিশন। বুধবার নবান্নে তরফের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে আপাতত স্পেশাল ছাড়া কোন লোকাল ট্রেন পরিষেবা চলবে না।
advertisement
advertisement
সে ক্ষেত্রে বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীদের কলকাতায় পৌঁছাতে গেলে লোকাল ট্রেন পরিষেবার ওপর অনেকটাই নির্ভর করতে হয়। এক্ষেত্রে কিভাবে চাকরিপ্রার্থীরা এসে পৌঁছাবেন বিশেষত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অংশগুলি থেকে তা নিয়েও কমিশনকে ভাবাচ্ছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বুধবার এসএসসি চেয়ারম্যান আধিকারিকদের নিয়ে ও দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে একপ্রস্থ আলোচনা হলেও ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও আগামী সপ্তাহ থেকেই ইন্টারভিউ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইন্টারভিউ সহ নিয়োগ প্রক্রিয়া কাজ শুরু করার জন্য। সে ক্ষেত্রে কমিশনের যুক্তি যদি ইন্টারভিউ শুরু করতে আরও দেরি হয় তাহলে হাইকোর্ট অবমাননার অভিযোগ উঠবে কমিশনের বিরুদ্ধে। যদিও ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীদের একাংশ মামলা করাতে কিছুটা হলেও চিন্তিত কমিশন। বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর শিক্ষা মন্ত্রী এই বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছেন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষামন্ত্রী-এসএসসি চেয়ারম্যান বৈঠক, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement