Hazra Fire: সাতসকালে কলকাতায় ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলছে বাড়ি, পুড়ে ছাই একাধিক ঘর
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Hazra Fire: সাতসকালেই হাজরা মোড়ে পরিত্যক্ত বাড়িতে আগুন। দোতলা বাড়ির উপরের তলায় আগুন।
কলকাতা: সাতসকালেই হাজরা মোড়ে পরিত্যক্ত বাড়িতে আগুন। দোতলা বাড়ির উপরের তলায় আগুন। ভগ্নদশা অবস্থা বাড়ির। সকাল ছ’টা নাগাদ আগুন লাগে।
বাড়িতে আসবাব পত্র ছাড়া আর কিছু ছিল না। প্রতিবেশীরা জানাচ্ছেন, পারিবারিক বিবাদে পরিত্যক্ত বাড়ি। প্রায়শই নেশা করতে লোকজন ঢুকত পরিত্যক্ত বাড়িতে। রাতের বেলাতেও তাদের আস্তানা ছিল।
advertisement
advertisement
এই বাড়ির একদিকে পেট্রোল পাম্প অন্যদিকে রেস্তোরাঁ এবং আরও পুরনো বাড়ি। কিছুটা দূরেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রথমে দুটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরে একটি ইঞ্জিন কুলিং এর কাজ করছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2025 10:30 AM IST











