advertisement

অনুপম সিং হত্যায় দোষী সাব্যস্ত মনুয়া ও তাঁর প্রেমিক, খুনের সময় স্বামীর আর্তনাদ শোনার আবদার জানিয়েছিল মনুয়া!

Last Updated:

একেবারে পরিকল্পনামাফিক স্বামী অনুপমকে খুনের ঘুঁটি সাজিয়েছিল স্ত্রী মনুয়া।

#কলকাতা: অনুপম সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী মনুয়া ও তাঁর প্রেমিক অজিত রায়। খুন ও ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত করল বারাসত ফার্স্ট ট্র্যাক কোর্ট। ২০১৭ সালের ২ মে নিজের বাড়িতে খুন হন ভ্রমণ সংস্থার কর্মী অনুপম। প্রেমিক অজিতকে দিয়ে খুন করায় মনুয়া। ঘটনার ২৬ মাসের মাথায় রায় দিল আদালত। শুক্রবার সাজা ঘোষণা। মনুয়া ও অজিতের ফাঁসি চাইছে অনুপমের পরিবার।
ঠান্ডা মাথায় পরিকল্পনা করে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন। খুনের পরেও নিরুত্তাপ। অনুপম সিংহ হত্যা মামলায় স্ত্রী মনুয়া ও প্রেমিক অজিতকে দোষী সাব্যস্ত করল বারাসত ফার্স্ট ট্র্যাক কোর্ট।
একেবারে পরিকল্পনামাফিক স্বামী অনুপমকে খুনের ঘুঁটি সাজিয়েছিল স্ত্রী মনুয়া। প্রেমিক অজিতকে নিজেদের ফাঁকা ফ্ল্যাটে ঢুকিয়ে বাইরে থেকে তালাবন্ধ করে চলে যায় মনুয়া। এখানেই শেষ নয়, খুন হওয়ার আগে স্বামী অনুপমের অন্তিম চিৎকার শুনতে চেয়ে প্রেমিকের কাছে আবদারও করেছিল সে। শেষরক্ষা অবশ্য হয়নি। আপাতত শ্রীঘরে বারাসতের মনুয়া ও তার প্রেমিক অজিত।
advertisement
advertisement
লাভ ম্যারেজ। বারাসতে ভ্রমণ সংস্থার কর্মী অনুপম সিংহের সঙ্গে পুরসভার অস্থায়ী কর্মী মনুয়ার দাম্পত্য জীবন বছর দেড়েকের। বিয়ের পর থেকে ঝগড়া-ঝাঁটি? অশান্তি ? পরিবারের কেউই তেমন কিছু মনে করতে পারেন নি। দাম্পত্য-কলহ টের পাননি পাড়ার লোকেও। পাটায়া গিয়ে হানিমুনে ফ্রেমবন্দি রোম্যান্স। বাইরে থেকে দেখে বোঝার কিছুই ছিল না।
তাহলে কী এমন হল যে অনুপমকে নিজের জীবন থেকে একেবারে সরিয়ে ফেলতে মরিয়া হয়ে উঠল মনুয়া ? ৩ মে হৃদয়পুরের সিংহ ভিলার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অনুপমের দেহ। পুলিশি তদন্তে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে মনুয়া ও তাঁর প্রাক্তন প্রেমিক অজিতের নাম। গ্রেফতার করা হয় দুজনকেই। ছাত্রজীবনে অজিতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনুয়ার। বিয়ে পর্যন্ত অবশ্য গড়ায়নি সেই সম্পর্ক। প্রাক্তন প্রেমিকের উস্কানি আর তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নই কি কাল হল মনুয়ার?
advertisement
২ মে খুনের দিন দুপুর থেকে অজিতের সঙ্গে সিংহ ভিলার ফ্ল্যাটেই সময় কাটায় মনুয়া। স্বামীকে ফ্ল্যাটে আসতে বলে বিকেল চারটে নাগাদ বেরিয়ে যায় সে। ফ্ল্যাটেই লুকিয়ে থাকে অজিত। মনুয়া ফোনে তাকে জানাতে থাকে অনুপমের গতিবিধি। সেদিনই হাবড়া থেকে লোহার রড কিনে আনে অজিত। অনুপম ফ্ল্যাটে ঢুকতেই রড দিয়ে মাথায় পরপর আঘাত করে অজিত। মনুয়ার কথামতো ফোন করে অনুপমের মৃত্যুকালীন আর্তনাদও শোনায়। অনুপমের মৃত্যু নিশ্চিত করতে তার হাতের শিরাও কেটে দিয়েছিল অজিত।
advertisement
পুলিশ সূত্রে খবর, অনুপমকে খুনের কয়েকদিন পরে অজিতের সঙ্গে দক্ষিণেশ্বরে যায় মনুয়া। তথ্যপ্রমাণ লোপাটে গঙ্গায় নিজের দু'টি মোবাইল ফেলে দেয় অজিত। যেভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের ছক কষে স্ত্রী, তাতে অবাক তদন্তকারীরাও। জেরার মুখে অজিত ভেঙে পড়লেও নিরুত্তাপ ছিল মনুয়া।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অনুপম সিং হত্যায় দোষী সাব্যস্ত মনুয়া ও তাঁর প্রেমিক, খুনের সময় স্বামীর আর্তনাদ শোনার আবদার জানিয়েছিল মনুয়া!
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement