advertisement

ভাড়া না দেওয়ায়, বাড়ি থেকে বার করে দেওয়া হল নাট্যকার মনোজ মিত্রের সরঞ্জাম !

Last Updated:

নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে ভাড়া না দেওয়ার অভিযোগ।

#কলকাতা: নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে ভাড়া না দেওয়ার অভিযোগ। শেষে আদালতের নির্দেশে ঘর থেকে নাটকের সরঞ্জাম, আসবাবপত্র বাইরে বের করে দেওয়া হল। লেক থানা এলাকার যতীন দাস রোডে একটি ঘর ভাড়া নিয়েছিলেন মনোজ মিত্র। সেখানেই বহু বছর ধরে সুন্দরমের বিভিন্ন নাটকের মহড়া চলত।
advertisement
অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ঘর ভাড়া মেটানো হচ্ছে না। এই নিয়ে বহুবার দরবার করেও লাভ না হওয়ায়, মামলা গড়ায় আদালতে। সেই মামলায় ঘর খালি করার নির্দেশ দেয় আদালত। সেইমতো ঘরের দরজায় উচ্ছেদের নোটিসও সাঁটানো হয়। এরপর গতকাল রাতে ঘর থেকে নাটকের সরঞ্জাম ও আসবাব বাইরে বের করে দেওয়া হয়। বাড়ির মালিক সপ্তর্ষি বসুর দাবি, আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ হয়েছে।
advertisement
মনোজ মিত্রের নাটকের সরঞ্জাম রাস্তায়! দক্ষিণ কলকাতার যতীন দাস রোডের ঘটনা ৷ নাটকের সরঞ্জাম রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ ৷ রিহার্সাল রুম থেকে মালপত্র ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে বাড়িওয়ালার বিরুদ্ধে ৷
মনোজ মিত্রের বাড়ির মালিক ডাঃ সপ্তর্ষি বসুর দাবি, ‘হাইকোর্টে মামলায় জিতেছি ৷ আমার কাছে আদালতের নোটিস রয়েছে ৷ তারপরই বাড়ি খালি করা হয়েছে ৷ দীর্ঘদিন ধরেই বাড়ির ভাড়া পাই না ৷ হাইকোর্টে এই নিয়ে মামলা চলছিল ৷ আদালতে জয়ের পরই বাড়ি খালি করেছি ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাড়া না দেওয়ায়, বাড়ি থেকে বার করে দেওয়া হল নাট্যকার মনোজ মিত্রের সরঞ্জাম !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement