advertisement

Lok Sabha Election 2019: বিজেপিকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

Last Updated:
#বারাসত: এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ বারাসত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধান সভার অন্তর্গত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে 104 নং বুথে এমনই অভিযোগ উঠল ৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থীর অনুকূলে ভোট প্রভাবিত করার জন্য। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেরার হুমকিও দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি তীব্র প্রতিবাদ জানান ৷ এরপর উত্তেজিত কাকলি সেন্ট্রাল বাহিনীর কাছে কৈফিয়ত তলব করেন। তাতে সেন্ট্রাল বাহিনীর সঙ্গে বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থীর তীব্র বাদানুবাদ হয় । এরপর ঘটনাস্থল থেকেই নির্বাচন কমিশনে নালিশ করেন কাকলি ।
রবিবার ১৯ মে কড়া নিরাপত্তায় চলছে সপ্তম দফার ভোট ৷ শেষ দফার ভোট৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা, হিংসা এড়াতে যতটা সম্ভব কড়া হয়েছে কমিশন৷ আজ শেষ দফায় ভোট কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Election 2019: বিজেপিকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
Next Article
advertisement
Rashmika Mandanna: প্রেগন্যান্ট নায়িকা? বিয়ের একমাসেই দুই থেকে তিন হচ্ছেন বিজয়-রশ্মিকা? 'Three of us' পোস্টে কৌতূহল তুঙ্গে
প্রেগন্যান্ট নায়িকা? বিয়ের একমাসেই দুই থেকে তিন হচ্ছেন বিজয়-রশ্মিকা? 'Three of us' পোস্টে কৌতূহল তুঙ্গে
  • তাঁদের বিয়ের মাত্র দেড় মাস হয়েছে, আর এরই মধ্যে রশ্মিকা মা হতে চলেছেন?

  • রশ্মিকার এই পোস্টটি সবার কৌতূহল জাগিয়ে তুলেছে

  • বিয়ে ও মধুচন্দ্রিমার পর অভিনেত্রী আবার চলচ্চিত্র জগতে ফিরেছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement