advertisement

Maniktala By Election: পিছিয়ে থাকা ওয়ার্ডে বিশেষ নজরদারি তৃণমূলের, সকাল থেকেই মানিকতলায় নজরে আবাসনের ভোট

Last Updated:

মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। আবার বহুতলের ভোট উপনির্বাচনে মেলে না। ব্যবধান বাড়িয়ে মানিকতলায় জয় হাসিল করতে তাই এই দুই জায়গাতেই বিশেষ কৌশল নিয়েছিল তৃণমূল।

মানিকতলায় নজরে আবাসনের ভোট
মানিকতলায় নজরে আবাসনের ভোট
আবীর ঘোষাল, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় প্রায় ২০ হাজার ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল তিন হাজারের বেশি কিছু ভোটে। পুর এলাকায় তৃণমূলের ফল নিয়ে তাই চর্চা চলছে জোরকদমে। সেই চর্চায় অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে মানিকতলা বিধানসভার উপনির্বাচন।
আজ, বুধবার ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের নজরে বহুতল ও ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। আবার বহুতলের ভোট উপনির্বাচনে মেলে না। ব্যবধান বাড়িয়ে মানিকতলায় জয় হাসিল করতে তাই এই দুই জায়গাতেই বিশেষ কৌশল নিয়েছিল তৃণমূল।
advertisement
advertisement
১) বহুতলের জন্য গঠিত হয়েছিল বিশেষ গ্রুপ। সোসাইটি মেম্বারদের সঙ্গে যারা মিটিং করেছে।
২) বহুতলে বা ভিন রাজ্যের ভাষাভাষী মানুষ যে বাড়িতে থাকেন, সেখানে পতাকা ছাড়া প্রচার হয়েছে।
advertisement
৩) বেশ কিছু বহুতল আলাদা করা হয়েছে যেখানে প্রচারে প্রার্থী থেকেছেন।
৪) বহুতলের ও ভিন ভাষাভাষীদের প্রতি ঘরেই যাওয়া হয়েছে।
৫) বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ এমন বক্তা এর জন্য রাখা হয়েছিল।
advertisement
ওয়ার্ড ১১ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৯১ ভোটে।
ওয়ার্ড ১২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৬৭ ভোটে
ওয়ার্ড ১৩ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৫৬ ভোটে
ওয়ার্ড ১৪ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৭২ ওয়ার্ড ১৫ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৮ ভোটে
ওয়ার্ড ১৬ -বিজেপি এগিয়ে ৪১২ ভোটে
advertisement
ওয়ার্ড ৩১ -বিজেপি এগিয়ে ৫৪৮৮ ভোটে
ওয়ার্ড ৩২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৬৩১ ভোটে
২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছিল ৬৭৫৭৭, বিজেপি ৪৭৩৩৯
২০২৪ সালে তৃণমূল কংগ্রেস ৬৬৯৬৪, বিজেপি ৬৩৩৮৯-
বহুতল, আবাসনে আলাদা টিম, বিশেষ জোর। কখনও প্রার্থী আবাসনের সামনে মাইক প্রচার, ভেতরে জনসংযোগ তৃণমূলের। কখনও আলাদা টিম গিয়েছে। হিন্দিভাষী বিশেষ চারজনকে নিয়ে আরেকটি টিম। মূলত ওয়ার্ড ৩১,৩২,১৩ ও ১৬-তে নজর দেওয়া হয়েছে।
advertisement
মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘মানিকতলায় বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। লোকসভায় প্রবণতা একটু আলাদা ছিল। তবে প্রচার কৌশলে ভিন্ন ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন ও আবাসনগুলিতে বিশেষ টিম গঠন করে প্রচার হয়েছিল। ডোর টু ডোর বা বিভিন্ন সোসাইটিতে যাওয়া হয়েছিল। কেউ যদি ভোট দিয়ে না থাকেন, আশা রাখি উপনির্বাচনে তার বদল হবে। সকাল থেকে উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা গিয়েছে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Maniktala By Election: পিছিয়ে থাকা ওয়ার্ডে বিশেষ নজরদারি তৃণমূলের, সকাল থেকেই মানিকতলায় নজরে আবাসনের ভোট
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement