advertisement

'সাকেত খুব ভাল ছেলে', তৃণমূল মুখপাত্রের গ্রেফতারিতে ষড়যন্ত্রের তত্ত্ব মমতার

Last Updated:

প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ৷

#রাজস্থান: তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারিকে রাজনৈতিক যষড়যন্ত্রই আখ্যা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজস্থানে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মমতা জানান, "আমি মনে করি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র।"
প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ৷ সোমবার রাতে বিমানে নয়াদিল্লি থেকে জয়পুর পৌঁছন সাকেত৷ জয়পুর বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশ৷ সাকেত বিমানবন্দরে নামামাত্রই তাঁকে গ্রেফতার করা হয়৷ এই ঘটনার পরেই সাকেতের গ্রেফতারিকে প্রতিহিংসামূলক রাজনীতি বলে উল্লেখ করে ট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷
advertisement
advertisement
advertisement
advertisement
সোমবার বেলা একটার কিছু পরে অজমেঢ় শরিফে পৌঁছন মমতা৷ সাকেতের গ্রেফতারি প্রসঙ্গে এদিন মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সাকেত খুব ভাল ছেলে। সাকেতের গ্রেফতারি খুব খারাপ। খুব দুঃখের ব্যাপার। ও কিছু ভুল করেনি৷ ও একজন ব্রাইট ও গুরুত্বপূর্ণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও ও খুব গুরুত্বপূর্ণ মানুষ। কেন গ্রেফতার করল? সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করার জন্য৷ সে তো আমার বিরুদ্ধেও অনেক ট্যুইট হয়। আমি মনে করি এটা রাজনৈতিক ষড়যন্ত্র।"
advertisement
মুখ্যমন্ত্রীর সফরের জন্য রাজস্থান সরকারের পক্ষ থেকেও আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ বিশেষ রুটও তৈরি করে দিয়েছে রাজস্থানের অশোক গেহলট সরকার৷
রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লিতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই এ দিন রাজস্থানে পৌঁছন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'সাকেত খুব ভাল ছেলে', তৃণমূল মুখপাত্রের গ্রেফতারিতে ষড়যন্ত্রের তত্ত্ব মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement