advertisement

‘‘ রাজ্যকে অন্ধকারে রেখে সেনা নজরদারি ’’.... জরুরি অবস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী !

Last Updated:

সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা। ‘‘এতো সেনা অভ্যত্থান’ !!’’ মন্তব্য মুখ্যমন্ত্রীর।

#কলকাতা:   সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা। ‘‘এতো সেনা অভ্যত্থান’ !!’’ মন্তব্য মুখ্যমন্ত্রীর। রাতভর নবান্নে জেগে পাহারা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে দ্বিতীয় হুগলি সেতু থেকে সেনা সরলেও রাজ্যের অন্যত্র যথারীতি তল্লাশি অভিযান চালিয়েছে সেনা। পিছু না হটে আজও আরও কয়েক জায়গায় তল্লাশি চলবে বলে জানিয়েছে সেনা বাহিনী।
মুখ্যমন্ত্রীর এই অনড় মনোভাব বুঝতে পেরেই ঘণ্টা দু'য়েকের মধ্যে দ্বিতীয় হুগলি সেতু থেকে সরতে থাকে সেনা।
তবে সেনা যে পিছু হঠছে না তার প্রমাণ মিলেছে পালসিটে। এখানে রাতভর তল্লাশি জারি রাখে সেনা বাহিনী। এর মাঝেই বারবার বয়ান বদল করেছে সেনা। গভীর রাতে ইস্টার্ন কমান্ডের তরফে ট্যুইট করে জানানো হয়,
advertisement
- কোনও টোল প্লাজার দখল নেওয়া হয়নি
advertisement
- রুটিন তল্লাশি ও নজরদারির তথ্য রাজ্য পুলিশকে জানানো হয়েছে
পালটা টুইট করেন মুখ্যমন্ত্রীও। মানুষকে বিভ্রান্ত করছে ইস্টার্ন কমান্ড। ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
advertisement
টুইট করে রাজ্য পুলিশও ৷ সেনা তল্লাশি নিয়ে রাজ্য পুলিশকে কিছুই জানান হয়নি বলে জানায় তারা ৷ দ্বিতীয় হুগলি সেতুতে তল্লাশি লিখিত প্রতিবাদ জানায় কলকাতা পুলিশ। - সেনা তল্লাশির কোনও খবর দেওয়া হয়নি - তল্লাশির জেরে নিরাপত্তা ও যান চলাচলে বিঘ্ন ঘটছে - দ্রুত সেনা সরানোর দাবি করে কলকাতা পুলিশ
advertisement
এর মাঝেই রাজ্য পুলিশ জানায়, শুধু দ্বিতীয় হুগলি সেতু বা পালসিট নয়।
রাজ্য পুলিশের টুইট...
advertisement
- হুগলি, বারাকপুর, বর্ধমান, জামবনি, খড়গপুর, মুর্শিদাবাদ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সেনা নজরদারি চলছে।
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একে সেনা অভ্যুত্থানের সঙ্গে তুলা করে রাতে নবান্নেই থেকে যান। যদিও তার পরেও পিছু হটেনি সেনা। শুক্রবার ফের বিভিন্ন জায়গায় নজরদারি চলবে সেনা সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ রাজ্যকে অন্ধকারে রেখে সেনা নজরদারি ’’.... জরুরি অবস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement