advertisement

পুণেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক পিটিয়ে খুনের অভিযোগ, তীব্র প্রতিক্রিয়া মমতার, সুখেন মাহাতোর পরিবারকে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata On Migrant worker Death: গর্জে উঠলেন মমতা, "এটি একটি চরম ঘৃণ্য অপরাধের চেয়ে কম কিছু নয়। একজন যুবককে তার ভাষা, পরিচয়, শিকড়ের জন্য হিংসার শিকার হতে হয়েছে। এটি এমন একটি পরিবেশের প্রত্যক্ষ নজির যেখানে ভিনরাজ্যের মানুষের প্রতি ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিরাপরাধীদের টার্গেট করা হচ্ছে।"

Rapid Read
গর্জে উঠলেন মমতা
গর্জে উঠলেন মমতা
কলকাতা: বিজেপি শাসিত রাজ্যে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার বান্দোয়ানের ২৪ বছর বয়সি পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর হত্যার অভিযোগে ট্যুইটারে তীব্র প্রতিক্রিয়া দিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর বার্তায় লেখেন, “আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত।”
মমতার মন্তব্য, “এটি একটি চরম ঘৃণ্য অপরাধের চেয়ে কম কিছু নয়। একজন যুবককে তার ভাষা, পরিচয়, শিকড়ের জন্য হিংসার শিকার হতে হয়েছে। এটি এমন একটি পরিবেশের প্রত্যক্ষ নজির যেখানে ভিনরাজ্যের মানুষের প্রতি ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিরাপরাধীদের টার্গেট করা হচ্ছে।”
advertisement
advertisement
মমতা লেখেন, এই ঘটনায় আমি অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুখেন মাহাতোর পরিবারের কাছে আমার বার্তা, “এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনার পাশে দাঁড়িয়েছে।” এই ‘নিন্দনীয়’ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কোনও প্রচেষ্টাই থেমে থাকবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
advertisement
প্রসঙ্গত, পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃত সুখেন মাহাতোর বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডিতে। বুধবার দুপুরে পুণের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুখেনকে পিটিয়ে মেরে ফেরা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার। দাদা তুলসীরাম মাহাতো ইতিমোধ্যেই এই নিয়ে শিকারপুর থানাতে খুনের অভিযোগ দায়ের করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুণেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক পিটিয়ে খুনের অভিযোগ, তীব্র প্রতিক্রিয়া মমতার, সুখেন মাহাতোর পরিবারকে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement