advertisement

মমতা চান দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন, তবে কী রমজানের আগেই ভোট ?

Last Updated:

অবশেষে বহু প্রত্যাশিত রায়দান ৷ পঞ্চায়েত মামলা নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷

#কলকাতা: অবশেষে বহু প্রত্যাশিত রায়দান ৷ পঞ্চায়েত মামলা নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ পঞ্চায়েত মামলায় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি বাতিলের নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার ৷ নির্বাচন কমিশনের ১০ এপ্রিলের বিজ্ঞপ্তি বাতিল করল কলকাতা হাইকোর্ট ৷ একইসঙ্গে আরও একদিন মনোনয়ন পেশ করা যাবে বলে জানিয়ে দিল আদালত ৷
হাইকোর্টের পঞ্চায়েত মামলার এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পাশাপাশি তিনি নিশানা করেছেন বিরোধীদেরও।
advertisement
মমতা জানান, ‘
হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি ৷ কমিশন দ্রুত পঞ্চায়েত ভোট করুক ৷ অনেক সময় নষ্ট হয়েছে ৷ যারা মামলা করেছে, তারা আসলে ভোট চায় না।’
advertisement
হাইকোর্টে পঞ্চায়েতের মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,
‘দিনগুলো তো নষ্ট হল ৷ দিন পিছিয়ে গেলে তো, এতে তো মানুষের কষ্ট হবে ৷ আবহাওয়ার কথা কি ভাবা উচিত নয়? মানুষের তো কষ্ট হবে এই গরমে ৷ তার ওপর কালবৈশাখী আছে, ঝড়-বৃষ্টি আছে ৷ ঝড়, বৃষ্টি হলে নির্বাচনটা হবে কী করে ? এগুলো তো ভাবতে হবে !’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা চান দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন, তবে কী রমজানের আগেই ভোট ?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement