advertisement

Mamata Banerjee: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ট্যুইট মমতার, বাংলা ভাষায় ট্যুইট শাহের

Last Updated:

Mamata Banerjee: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটে তিনি বলেন, “জন্মবার্ষিকীতে আমরা মহান সংস্কারক ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও উত্তরাধিকারকে সম্মান জানাই। সামাজিক অগ্রগতির প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং আমাদের সংস্কৃতিতে তাঁর অবদান জ্ঞান এবং সহানুভূতির শক্তির প্রমাণ। অদম্য চেতনা দিয়ে তিনি শিক্ষা এবং নারীর অধিকারকে এগিয়ে নিয়েছিলেন তা যুগে যুগে অনুরণিত হয় এবং আমাদের অনুপ্রাণিত করে চলেছে।”
advertisement
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষায় ট্যুইটে লেখেন, “তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে দাসত্বের নাগপাশ থেকে মুক্ত করে ভারতীয় সমাজকে একটি নতুন দিশা দিয়েছিলেন। বিধবা বিবাহ প্রচলন ও নারীশিক্ষার জন্য তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তাতে নারীজাতির সামাজিক অবস্থানের মান উন্নয়ন করে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। এমন একজন মহান সমাজ সংস্কারক বিদ্যাসাগর মহাশয়কে তাঁর জন্মবার্ষিকীতে জানাই প্রণাম।”
advertisement
advertisement
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইটে লেখেন, “বাংলার নবজাগরণের পুরোধা, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক,বর্ণপরিচয়ের স্রষ্টা,দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ট্যুইট মমতার, বাংলা ভাষায় ট্যুইট শাহের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement