advertisement

ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি-ভিএইচপি, রথযাত্রা নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি পার্থর

Last Updated:
#কলকাতা: এরাজ্যে রথের চাকা গড়াবে না ৷ রথযাত্রা নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের ৷
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ লক্ষ্য, বিরোধী শিবিরকে ধরাশায়ী করে দেশের ক্ষমতা দখল ৷ যার জেরে চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি ৷ আগামী ৫ ডিসেম্বর রথযাত্রা করেই ভোটযুদ্ধের সূচনা করতে চলেছে বিজেপি ৷ যাকে ঘিরে একদিকে রাজনৈতিক তরজা । আর একদিকে রথযাত্রার অনুমতি পাওয়া নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন । যার পথচলা শুরু হবে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত দিয়ে ৷
advertisement
advertisement
‘রথযাত্রার নামে উস্কানিই লক্ষ বিজেপির ৷ লোক হবে না বুঝেই আদালতে বিজেপি ৷ ময়দানের কীর্ত্তনসভার লোকও হবে না ৷ বাইরে থেকে গোপনে লোক আনবে বিজেপি ৷ রথযাত্রা নিয়ে প্রশাসন নজর রাখছে ৷ ধর্ম সম্মেলন ভাল কিন্তু রাজনীতি নয় ৷ ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি-ভিএইচপি ৷’ রথযাত্রা নিয়ে এমনটাই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
আগামী ৫, ৭ এবং ৯ ডিসেম্বর তিনটি রথযাত্রা করবে বিজেপি ৷ যা ৪২ টি লোকসভা কেন্দ্রকেই ছুঁয়ে যাবে ৷ তৈরি হয়ে গিয়েছে বিজেপির রথযাত্রার রুটম্যাপও ৷ রাজ্য নেতৃত্বের রুটম্যাপ পাঠানো হয়েছে দিল্লিতে ৷ তারাপীঠ, কোচবিহার, গঙ্গাসাগর থেকে রথযাত্রা করবে বিজেপি ৷ তিনটি রথযাত্রারই উদ্বোধক অমিত শাহ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি-ভিএইচপি, রথযাত্রা নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি পার্থর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement