advertisement

Mamata Banerjee: লন্ডন সফর শেষ করে কলকাতায় ফিরলেন মমতা! মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড়

Last Updated:

মুখ্যমন্ত্রীর এ বারের সফরের মূল আকর্ষণ ছিল অক্সফোর্ডের কেলগ কলেজে সামাজিক উন্নয়ন বিষয়ক বক্তৃা৷

কলকাতা: লন্ডন সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সন্ধে সাতটা নাগাদ দুবাই হয়ে কলকাতায় পৌঁছন মুখ্যমন্ত্রী৷ তবে বিমানবন্দর থেকে বেরিয়ে লন্ডন সফর নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি৷
মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এ দিন কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূলের প্রচুর কর্মী, সমর্থক ভিড় করেছিলেন৷ বিমানবন্দর থেকে বেরিয়ে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত শনিবার, ২২ মার্চ কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷
advertisement
মুখ্যমন্ত্রীর এ বারের সফরের মূল আকর্ষণ ছিল অক্সফোর্ডের কেলগ কলেজে সামাজিক উন্নয়ন বিষয়ক বক্তৃা৷ এর পাশাপাশি বিভিন্ন শিল্প গোষ্ঠীর কর্তা এবং প্রতিনিধিদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে৷ কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর বিষয়েও লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী তদ্বির করেছেন৷
advertisement
তবে সফর নির্বিঘ্নে শেষ হলেও কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিক্ষোভ দেখিয়েছিলেন জনাকয়েক মানুষ৷ সেই বিক্ষোভও অবশ্য ঠান্ডা মাথাতেই সামাল দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব এবং দর্শকদের চাপের মুখে পড়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিক্ষোভকারীরা৷ মুখ্যমন্ত্রীকে এ দিন স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: লন্ডন সফর শেষ করে কলকাতায় ফিরলেন মমতা! মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement