advertisement

নোট বাতিলের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা

Last Updated:

রাজ ধর্ম লোকধর্ম, অসহিষ্ণুতার অহর্নিশ

 রাজ ধর্ম লোকধর্ম
          অসহিষ্ণুতার অহর্নিশ
একেশ্বরের একাধিপত্য
advertisement
          লক্ষভেদ তীর বিষ ৷৷
ক্ষুদ্রজনে করলে আঘাত,
          আঘাতে বিদ্ধ জনগণ
দন্ডদান-এর প্রবল অত্যাচারে
       লক্ষ্মীর ঝাঁপি হারালো ধনজন ৷
একদিনে সবারে ভিখারী করলে
            তুমি পরলে স্বৈরাচারী সাজ !
advertisement
গরীবরা বলো ‘কালো অর্থ’
            আর তোমরা হলে মহারাজ !
এত তাড়াতাড়ি, এতো হুড়োহুড়ি
         কেন পরিকল্পনাহীন স্বপ্ন !
সাধারণ মানুষের সব কিছু কেড়ে
         গরীবদের হৃদয়ে করলে ভগ্ন ৷৷
সাধারণ মানুষকে শাস্তি দিয়ে
advertisement
            কি করে ঢাকবে লাজ ?
পাপীদের দিলে অর্থ বাঁচিয়ে
            সবার ধিক্কারে আজ ৷
প্রাপ্য অধিকার কেড়ে নিয়ে
             বঞ্চিত করলে যাদের
তাদের আবার ভিক্ষার নামে
       সাময়িক দু’হাজার দিচ্ছো তাদের ৷
চলছে বাজারে শুধু হাহাকার
advertisement
            সাধারণ মানুষের কান্না,
একবারও কি শুনতে পাচ্ছো
           মজদুরও ভাতা পায় না ?
সতীত্বের শ্বেতপদ্ম দেখিয়ে
            সর্বশ্রান্ত করলে যাদের
আগামী দিন প্রস্তুত থাকো
           তিন তালাক পাবে তাদের ৷
                 *****
   মমতা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট বাতিলের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা
Next Article
advertisement
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
  • এসআইআর মামলায় বড় আপডেট!

  • নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব

  • সুপ্রিম কোর্টে জানাল কমিশন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement