advertisement

নোট দুর্ভোগে নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

Last Updated:

রাজ্যের আর্থিক পরিস্থিতির দিকে নজর রাখতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্যসরকার ৷

#কলকাতা : নোট বাতিলের জেরে এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে ৷  রাজ্যের আর্থিক পরিস্থিতির দিকে নজর রাখতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্যসরকার ৷  নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খোলা হল কন্ট্রোল রুম ৷
নবান্নের এই কন্ট্রোল রুমের দায়িত্ব থাকছেন দুই আইএএস অফিসার ৷ ব্যবসায়ীদের বেআইনি সম্পত্তি মজুত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজর রাখবে এই বিশেষ কন্ট্রোল রুম ৷ পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালের সমস্যাগুলির উপরও নজর রাখা হচ্ছে ৷ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কন্ট্রোল রুমকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে শুধু নবান্নেই নয় , অন্যান্য জেলাতেও কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
এদিকে আজ শুক্রবারও রাজধানী দিল্লিতে সংসদ চত্ত্বরে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অভিনব ধরনা কর্মসূচী জারি রেখেছিলেন তৃণমূল সাংসদরা ৷ সংসদ চত্ত্বরে হাঁড়ি, থালা নিয়ে ধরনায় বসেন তৃণমূলের সাংসদরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট দুর্ভোগে নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
Next Article
advertisement
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
  • ‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুয়ো খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’

  • ‘ওর সঙ্গে শপিং করতে যাওয়া বা ছবির শুটিংয়ের মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে’

  • রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement