advertisement

Mamata Banerjee on OBC Verdict: OBC সার্টিফিকেট রায় নিয়ে বিরাট সিদ্ধান্ত! জানিয়ে দিলেন মমতা, ৫ লাখ মানুষের জন্য বড় খবর

Last Updated:

Mamata Banerjee on OBC Verdict: শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে নির্বাচনী জনসভায় মমতা বলেন, ''আমরা উচ্চ আদালতে যাব। অনেক সার্ভে করে যে কাজগুলো হয়েছে, সেই কাজ গুলো বন্ধ হবে না।''

বড় মন্তব্য মমতার
বড় মন্তব্য মমতার
গঙ্গাসাগর: গত বুধবার এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে৷ হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট৷ জানানো হয়েছে, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট লাগু করা হয়েছে, তার সবক’টিই বাতিল করা হয়েছে এই নির্দেশে৷ এরপরই ফুঁসে উঠেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে উচ্চ আদালতে যাবে রাজ্য, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে নির্বাচনী জনসভায় মমতা বলেন, ”আমরা উচ্চ আদালতে যাব। অনেক সার্ভে করে যে কাজগুলো হয়েছে, সেই কাজ গুলো বন্ধ হবে না। এখন গরমের ছুটি চলছে, সেটা খুললে আমরা উচ্চ আদালতে যাব। আদালতকে অসম্মান করি না। কিন্তু দু-একজনের রায়কে আমি সমালোচনা করি। যে রায় বিজেপির কথায় হয়, সিপিআইএম-এর কথায় হয়, সেই রায়কে আমি সমালোচনা করি।”
advertisement
advertisement
মমতার সংযোজন, ”ওবিসি রিজার্ভেশন যেমন চলছে তেমন চলবে। একটা সার্টিফিকেট দিতে কত দিন সময় লাগে? Caste certificate কেড়ে নিলে কতটা অসুবিধা হয়, আপনারা জানেন না? আপনাদের লজ্জা করে না?”
বলাবাহুল্য, কলকাতা হাইকোর্টের এই রায় ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিভ্রান্তি৷ তবে কি এই সময়কালে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, শুধু সেই সার্টিফিকেটই বাতিল হচ্ছে, নাকি, সেই সার্টিফিকেটের জন্য পাওয়া সংরক্ষিত আসনে যাঁরা চাকরি পেয়েছেন, বাতিল হবে সেই চাকরি?” বুধবার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, ২০১০ পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হল৷ ২০১০ সালের আগের নথিভুক্ত ওবিসি তালিকা বহাল থাকছে৷ এতদিন যাঁরা ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন৷ এ ছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে৷ আর হাইকোর্টের এই নির্দেশের পরই প্রবল সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যাবে, তাও স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on OBC Verdict: OBC সার্টিফিকেট রায় নিয়ে বিরাট সিদ্ধান্ত! জানিয়ে দিলেন মমতা, ৫ লাখ মানুষের জন্য বড় খবর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement