advertisement

Mamata Banerjee on Bjp: 'তাহলে কি আপনারা ভয় পেয়েছেন?' বিধানসভায় রুদ্রমূর্তি মমতার! কী এমন ঘটল?

Last Updated:

Mamata Banerjee on Bjp: চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পড়ার মধ্যে ফের বিজেপি পরিষদীয় দল হট্টগোল শুরু করে। ফের উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা।

মমতার হুঁশিয়ারি
মমতার হুঁশিয়ারি
কলকাতা: রাজ্য বাজেট পেশ নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের মাঝেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। বাংলার মানুষ দেখুক এরা কী ভাবে মানুষকে অপমান করছে।’’
চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পড়ার মধ্যে ফের বিজেপি পরিষদীয় দল হট্টগোল শুরু করে। ফের উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা। দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, “বাজেট নিয়ে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। আমার বিধায়কদের অনুরোধ, ওদের সঙ্গে মুখ লাগাবেন না।”
advertisement
advertisement
মমতা আরও বলেন, ”বাজেট আপনাদের কেন্দ্রেও পেশ করে। আমরাও করছি। বাজেটের মাঝে এরকম কেন করছেন? তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? যদি বাজেট পেশ করতে না দেন, তাহলে সংসদেও প্রতিবাদ হবে।”
advertisement
মমতার বক্তৃতার সময় ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি বিধায়করা। বাজেট বক্তৃতায় কেন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ? প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Bjp: 'তাহলে কি আপনারা ভয় পেয়েছেন?' বিধানসভায় রুদ্রমূর্তি মমতার! কী এমন ঘটল?
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement