advertisement

Mamata Banerjee: 'কোথা থেকে দুটোকে জুটিয়েছে, কোনও দিনও পাবেন?' মমতার নিশানায় শ্রাবন্তী- পায়েল

Last Updated:

এ দিন বেহালা পূর্ব এবং পশ্চিমের দুই দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন মমতা৷

#কলকাতা: বেহালা পূর্ব এবং পশ্চিমে দুই দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে বিজেপি-র দুই তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও পায়েল সরকারকে (Payel Sarkar) তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তাঁর দাবি, ভোটে জিতলে শ্রাবন্তী বা পায়েল কাউকেই প্রয়োজনে পাবেন না সাধারণ মানুষ৷ প্রসঙ্গত, বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি৷ আর বেহালা পশ্চিমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি-র টিকিটে লড়ছেন আর এক জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷
এ দিন বেহালা পূর্ব এবং পশ্চিমের দুই দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন মমতা৷ সেই সভা থেকেই তিনি নাম না করে পায়েল- শ্রাবন্তীকে কটাক্ষ করেন৷ মমতা বলেন, 'পার্থদা ভাল হোক খারাপ হোক, সে আপনার ঘরের ছেলে, সবসময় পড়ে থাকে৷ আর কোথা থেকে দুটোকে জুটিয়ে নিয়ে এসেছে, কোনও দিনও পাবেন? রত্না কাজের মেয়ে৷ রত্নার মা মহেশতলায় এমএলএ ছিল৷ রত্নার বাবা এখনও এমএলএ৷ নব্বই সালে যখন মার খেয়েছিলাম, রত্না রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিল৷ তখন তো ও ছোট্ট মেয়ে৷ সেই রত্নাই আজ প্রার্থী, ও তো আপনাদের ঘরের মেয়ে৷ আর এটা আমার মাদারল্যান্ড৷ বেহালা পূর্ব এবং পশ্চিম আমার মাতৃভূমি৷ এখান থেকে যেন আমি ফিরে না যাই৷ এখান থেকে আমি ফিরে গেলে দুই- তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কী করে পাব?'
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, এবার তৃণমূল- বিজেপি দুই দলের প্রার্থী তালিকাতেই টালিগঞ্জের বড় পর্দা এবং ছোট পর্দার তারকাদের ছড়াছড়ি৷ তৃণমূল যেখানে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সোহম চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের প্রার্থী করেছে, সেখানে বিজেপি-র প্রার্থী তালিকায় রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, লাভলি মৈত্রদের নাম৷
advertisement
বেহালার জন্য তিনি কী কী করেছেন, এ দিন তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিশেষ ভাবে উল্লেখ করেন জোকা- বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কথা৷ মুখ্যমন্ত্রী বলেন, রেলমন্ত্রী থাকাকালীন তিনি এমন ভাবে এই প্রকল্পে অর্থ বরাদ্দ করে এসেছিলেন যাতে তিনি দায়িত্ব ছাড়লেও কাজ না আটকে থাকে৷ ভেঙে পড়া মাঝেরহাট সেতুও দ্রুততার সঙ্গে কীভাবে নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে, তারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, 'বেহালার মানুষ এত ভালবাসা দিচ্ছে আমার, হিংসে হচ্ছে কেন এখান থেকে প্রার্থী হলাম না'
advertisement
তবে এ দিন সেভাবে শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে টানেননি মুখ্যমন্ত্রী৷ একবার তিনি বলেন, 'গদ্দার, মীরজাফররা চলে গেছে আমি খুশি, একটা গেলে আমি একশোটা তৈরি করে নেব৷ '
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'কোথা থেকে দুটোকে জুটিয়েছে, কোনও দিনও পাবেন?' মমতার নিশানায় শ্রাবন্তী- পায়েল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement