advertisement

২০ লক্ষ পাকা বাড়ি, ইংরেজি মাধ্যম স্কুল! আদিবাসী, তফশিলিদের মন জয়ে বাজেটে কল্পতরু মমতা

Last Updated:

এ দিন নিজেই অন্তর্বর্তী বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী৷ যদিও বাজেট বক্তৃতা বয়কট করেন বিরোধীরা৷

#কলকাতা: হোক না অন্তর্বর্তী বাজেট৷ কিন্তু ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ে প্রত্যাশিত ভাবেই কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশেষ জোর দিলেন তপশিলি জাতি এবং আদিবাসীদের মন জয়ে৷ বাদ যায়নি হিন্দিভাষী, নেপালি থেকে শুরু করে অন্যান্য ভাষাভাষি মানুষও৷
এ দিন আদিবাসী এবং তফশিলি জাতিদের জন্য সব মিলিয়ে কয়েকশো নতুন স্কুল তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ তার মধ্যে রয়েছে আগামী তিন বছরের মধ্যে তফশিলি জাতি এবং আদিবাসীদের জন্য ১০০টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল৷ এই স্কুলগুলির জন্য নিয়োগ করা হবে ৩০০ পার্শ্বশিক্ষক৷ এর পাশাপাশি অলচিকি ভাষাতেও রাজ্যে ৫০০টি নতুন স্কুল তৈরি করা হবে৷ অলচিকি ভাষার এই স্কুল গুলির জন্য নিয়োগ করা হবে দেড় হাজার প্যারা টিচার৷ এর ছাড়াও নেপালি, হিন্দি ভাষাতেও নতুন স্কুল এবং শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ সব মাদ্রাসাই রাজ্যের অনুদান পাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই সমস্ত প্রকল্পের জন্য ২০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এর পাশাপাশি আদিবাসী, তফশিলি জাতিদের জন্য ২০ লক্ষ পাকা বাড়ি তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত কাঁচা বাড়ি আছে সব পাকা করা হবে৷ এর জন্য মোট দেড় হাজার কোটি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
লোকসভা নির্বাচনে শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আদিবাসী, তফশিলিরা৷ বিধানসভা নির্বাচনের আগে তাই তাঁদের মন জয়ে মরিয়া চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী৷ তবে শুধু আদিবাসী বা তফশিলি জাতি নয়, বয়স্কদের ভাতা থেকে শুরু করে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি বা উড়ালপুল নির্মাণ- সবক্ষেত্রেই হাত উপুড় করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০ লক্ষ পাকা বাড়ি, ইংরেজি মাধ্যম স্কুল! আদিবাসী, তফশিলিদের মন জয়ে বাজেটে কল্পতরু মমতা
Next Article
advertisement
রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!
রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!
  • রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

  • কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!

  • আগামী ৭ এপ্রিলের মধ্যেই ঢুকছে বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement