advertisement

Mamata Banerjee: 'ওরা এখন থেকেই EVM হ্যাক...' বড় আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Last Updated:

Mamata Banerjee: কিছু প্রমাণ পেয়েছি। আরও খুঁজছি। লোকসভা ভোট নিয়ে এবার বড় সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা : বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ওরা ইলেকট্রনিক মেশিন এখন থেকেই হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কাছে ও কিছু তথ্য এসেছে। ইন্ডিয়া জোটের বৈঠক হোক। ওখানে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হবে।”
লোকসভা ভোটে ইলেক্ট্রনিক মেশিন হ্যাক হতে পারে বলে কার্যত বড় আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এব্যাপারে ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে আলোচনা হবে।
advertisement
মমতা বলেন, “আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে। কিছু প্রমাণ আমরা খুঁজছি। সেসব হাতে এলে জোটের আগামী বৈঠকে এটা নিয়ে আলোচনা করব’। এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় আসবে বিরোধী জোট। এই জোটের অস্তিত্ব গোটা দেশে রয়েছে। NDA ছেড়ে সমস্ত শরিক দল চলে গিয়েছে। NDA-র আর কোনও গুরুত্ব নেই।”
advertisement
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক ভার্চুয়াল কর্মসূচিতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘ওরা (বিজেপি) এখন থেকেই নানা পরিকল্পনা করছে। ইলেক্ট্রিক মেশিন (ইভিএম) হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'ওরা এখন থেকেই EVM হ্যাক...' বড় আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement