advertisement

দ্রুত ক্ষতিপূরণ দিতে গিয়েই গন্ডগোল, আমফান দুর্নীতি নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

Last Updated:
#কলকাতা: দ্রত মানুষের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দিতে গিয়েই কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে৷ আমফানের ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, যাঁরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তিন দিনের মধ্যেই তাঁদের টাকা মিটিয়ে দেওয়া হবে৷
এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'তাড়াতাড়ি করতে গিয়েই কিছু ক্ষেত্রে ভুল হয়েছে৷ ০.৫ পার্সেন্ট ক্ষেত্রে গন্ডগোল হয়েছে৷ বাম আমলে তো কাউকেই কিছু দেওয়া হত না৷ আমরা দ্রুত মানুষকে সাহায্য পৌঁছে দিতে চেয়েছিলাম৷ কোথাও তো সরকার বলেনি যে বিচার করা হবে না৷'
মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিপূরণ নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠার পর চল্লিশ হাজার আবেদনপত্র জমা পড়েছে৷ তার মধ্যে ২৬ হাজার নামই জেলাশাসকের লিস্টে ছিল৷তালিকায় নাম থাকা সত্ত্বেও অধৈর্য হয়ে অনেকে ক্ষতিপূরণ পাওয়ার আগেই অভিযোগ করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ এর বাইরেও যোগ্য বলে চিহ্নিত হওয়ায় ৬ হাজার আবেদনকারীকে নতুন করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে৷ তিন দিনের মধ্যেই ক্যাম্প করে এই ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ আরও ৬ হাজার নাম বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দ্রুত ক্ষতিপূরণ দিতে গিয়েই গন্ডগোল, আমফান দুর্নীতি নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement