advertisement

Mamata Banerjee: ভোট হিংসায় নিহত ১৯, দাবি মমতার! মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির ঘোষণা

Last Updated:

বেসরকারি মতে, পঞ্চায়েত নির্বাচন পর্বে রাজনৈতিক হিংসায় অন্তত ৪৯। মুখ্যমন্ত্রী যদিও এ দিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে৷

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি-এএনআই
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি-এএনআই
কলকাতা: পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় নিহত ১৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নিহতদের পরিবারের সদস্যদের পুলিশে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। এ দিন নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেসরকারি মতে, পঞ্চায়েত নির্বাচন পর্বে রাজনৈতিক হিংসায় অন্তত ৪৯। মুখ্যমন্ত্রী যদিও এ দিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে৷ তবে মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও মুখ্যমন্ত্রী অবশ্য বুঝিয়ে দিয়েছেন, দলমত নির্বিশেষেই নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হবে৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোট হয়েছে ৭১ হাজার বুথে৷ আর গন্ডগোল হয়েছে সাতটা বুথে৷ যাঁঁরা মারা গেছেন তাঁদের জন্য আমি দুঃখিত৷ ১৯ জন মারা গিয়েছেন৷ তার মধ্যে ১০ জনই আমাদের৷ মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে৷ মৃতরা পরিস্থিতির শিকার৷’
মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, রাজনৈতিক হিংসা এবং খুনের মতো ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে৷ মমতা বলেন, ‘পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি৷ যাঁরা অপরাধী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ভোট হিংসায় নিহত ১৯, দাবি মমতার! মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির ঘোষণা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement