advertisement

Anis Khan Death: নবান্নে ডেকে পাঠালেন মমতা, প্রস্তাব ফেরালেন আনিস খানের বাবা

Last Updated:

আজই নিহত ছাত্রনেতার বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়৷ আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তিনি (Mamata Banerjee calls Anis Khan's father)৷

আনিসের বাবাকে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী৷
আনিসের বাবাকে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী৷
#কলকাতা: হাওড়ার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) বাবা সালেম খানকে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ দিনই নবান্নে আনিস খানের বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে৷
যদিও আনিস খানের বাবা সালেম খান জানিয়েছেন, শরীর ভালো নেই বলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারছেন না৷ বরং মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে গেলে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন সালেম খান৷ নিহত ছাত্রনেতার বাবা সালেম খান সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছেন৷
সালেম খান বলেন, 'প্রথমে ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবো৷ কিন্তু শরীর ভালো নেই বলে যেতে পারছি না৷ মুখ্যমন্ত্রী এখানে এলে কথা বলব৷ আমি প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছি না৷'
advertisement
advertisement
আজই নিহত ছাত্রনেতার বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়৷ আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তিনি৷ তাঁর মারফতই আনিসের বাবার কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হয় বলে খবর৷
advertisement
আনিস খানের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন৷ ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত করানো হচ্ছে৷
নিহত ছাত্রনেতার পরিবারের দাবি মেনে বাড়ির বাইরে চারজন সশস্ত্র পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Khan Death: নবান্নে ডেকে পাঠালেন মমতা, প্রস্তাব ফেরালেন আনিস খানের বাবা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement