advertisement

'বাংলার ঐতিহ্যে আঘাত করলে তাঁকে ছেড়ে দেব না', কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:
#কলকাতা: অমিত শাহের রোড-শো ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজ চত্বরে টিএমসিপি ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে । ভেঙে দেওয়া হয়েছে বিদ্যাসাগরের মূর্তি ও এই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ‘বাংলার মণীষীদের গায়ে হাত দিলে ছাড়ব না,ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব', জানিয়েছেন মমতা ।
advertisement
advertisement
বিজেপির এহেন আচরণে অত্যন্ত লজ্জাজনক ও এই অন্যায়ের কোনও ক্ষমা নেই, জানিয়েছেন মমতা । পাশাপাশি বিজেপির বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ তুলে মমতা জানিয়েছেন ‘কোটি কোটি টাকা দিয়ে বহিরাগত এনে রোড শো করেছে বিজেপি'। উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড ও বিহার থেকে লোক এনে এই ঘটনা ঘটানো হয়েছে । একইসঙ্গে তিনি জানিয়েছেন বিভিন্ন হোটেলে লোক ঢুকিয়েছে বিজেপি ও তা খতিয়ে দেখতে সব জায়গায় তল্লাশি চালানোর দাবিও জানিয়েছেন তিনি ।
advertisement
আজকের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন । বিদ্যাসাগর কলেজে পরিস্থিতি খতিয়ে দেখেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বাংলার ঐতিহ্যে আঘাত করলে তাঁকে ছেড়ে দেব না', কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement