Malda Town Station: এস্কেলেটর, লিফটের পাশাপাশি পাঁচতারা হোটেলের মতো লাউঞ্জ! বিমানবন্দরকেও টেক্কা দেবে বাংলার এক রেলস্টেশন
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Malda Town Station: যাত্রী সফরে লক্ষ্মীলাভও হয়েছে মালদহ টাউন স্টেশনের ৷ এর মূল কারণ, গত বছরের গোড়া থেকে শুরু হওয়া মালদহ টাউন-বেঙ্গালুরু-মালদহ টাউন অমৃত ভারত এক্সপ্রেস ৷
মালদহ: মালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে অমৃত ভারত প্রকল্পে রেলমন্ত্রক মালদা টাউন স্টেশনকে আধুনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে। ভারতবর্ষের ১২টি স্টেশনকে এই অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। তার মধ্যে মালদহ টাউন স্টেশন অন্যতম। স্টেশনের আধুনিকীকরণে খরচ হয়েছে প্রায় ৪৩ কোটি টাকা।বর্তমানে মালদহ টাউন স্টেশনে সাতটি প্ল্যাটফর্ম রয়েছে। আরও একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই স্টেশনের উপর দিয়েই গুয়াহাটি, আগরতলা থেকে প্রতিদিনই দিল্লি, মহারাষ্ট্র, চেন্নাই, বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা–সহ বিভিন্ন রাজ্যে যাতায়াতের জন্য অসংখ্য এক্সপ্রেস ট্রেন চলাচল করে।
রোজ এই স্টেশন দিয়ে অন্তত ৬০ জোড়া এক্সপ্রেস, যাত্রিবাহী ট্রেন চলাচল করে।ফাইভ–স্টার হোটেলের ঘরের মতো ভোল বদলে গিয়েছে ওয়েটিং লাউঞ্জের। এন্ট্রি, এগজি়ট দেখে মনে হবে যেন কোনও এয়ারপোর্ট। বিভিন্ন ধরনের আলোকসজ্জা, মার্বেল ও টাইলস–এর ছোঁয়ায় অন্যদের টেক্কা দিয়েছে এই স্টেশন। এস্কেলেটর, লিফট চালু হয়েছে। রয়েছে ফুটওভার ব্রিজ এবং আধুনিক পার্কিং জোনের সুবিধে। বিশেষ শারীরিক চাহিদাসম্পন্ন যাত্রীদের যাতায়াতের সুবিধা রয়েছে।
advertisement
আরও পড়ুন : ভারতের ভোটে ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ আমেরিকার! কে পায় সেই টাকা? তথ্য সামনে আসতেই শোরগোল
যাত্রী সফরে লক্ষ্মীলাভও হয়েছে মালদহ টাউন স্টেশনের ৷ এর মূল কারণ, গত বছরের গোড়া থেকে শুরু হওয়া মালদহ টাউন-বেঙ্গালুরু-মালদহ টাউন অমৃত ভারত এক্সপ্রেস ৷ মাত্র কয়েক মাসের মধ্যে এই ট্রেনের উপযোগিতা বুঝতে পেরেছে রেল কর্তৃপক্ষ ৷ অমৃত ভারত এক্সপ্রেস যে মালদা টাউন স্টেশনের লক্ষ্মীর ভান্ডার হয়ে উঠতে চলেছে, তা প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন মালদহ ডিভিশনের আধিকারিকরা ৷ পরবর্তী সময়ে মালদা থেকে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস বালুরঘাট পর্যন্ত নিয়ে যাওয়ায় কিছুটা চিন্তায় ছিলেন তাঁরা ৷ ওই ট্রেনটি বর্তমানে বালুরঘাট থেকে ভাতিণ্ডা পর্যন্ত যাতায়াত করে ৷ কিন্তু তাতেও ওই ট্রেনের পুরনো আয়ে কোনও ভাটা পড়েনি বলে জানাচ্ছেন আধিকারিকরা ৷ তাঁদের দাবি, ফরাক্কা এক্সপ্রেসের আয় কমে যাওয়া তো দূরের কথা, বরং বেড়েছে ৷ ফলে অর্থনৈতিক দিক থেকে লাভবান হল রেল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2025 9:06 AM IST











