advertisement

Madhyamik Result 2020: নজিরবিহীন! মেধাতালিকায় ‘শূন্য’ কলকাতা, জেলার ৮৪

Last Updated:

মেধাতালিকায় জায়গাই পেল না কলকাতা ৷মাধ্যমিক বোর্ড থেকে কী আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা? ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ

#কলকাতা: প্রকাশিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এই প্রথম কলকাতার ঝুলি শূন্য ৷ মেধাতালিকায় জেলার রমরমার মাঝে জায়গাই পেল না কলকাতা ৷ সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও।
প্রথম দশে স্থান পেয়েছে ৮৪ জন পড়ুয়া ৷ কিন্তু নজিরবিহীন ভাবে এই প্রথম সেখানে নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া ৷ গত কয়েক বছর ধরে কলকাতাকে টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছে জেলা ৷ গত কয়েক বছর ধরে মাত্র এক বা দুটি করে কলকাতার স্কুল জায়গা করে পাচ্ছিল ৷ কিন্তু এবছর প্রথম কলকাতা পেল শূন্য ৷ মেধাতালিকায় নেই শহরের কোনও স্কুলই ৷ গত বছরও যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়া স্থান করে নিয়েছিল মেধাতালিকায় ৷
advertisement
ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷
advertisement
চলতি বছরে সাফল্যের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। মোট ৯৬.৫৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ ৷ গত কয়েকবছর ধরেই এমন অবস্থা দেখে বারবার প্রশ্ন উঠছিল তাহলে কি মাধ্যমিক বোর্ড থেকে আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা ৷ এবছরের রেজাল্টে উদ্বেগ আরও বাড়ল ৷
advertisement
কলকাতার খারাপ ফল প্রসঙ্গে প্রশ্ন করা হলে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘ব্যাপারটা নিয়ে বিশ্লেষণের দরকার রয়েছে ৷’ মনে করা হচ্ছে, এর পিছনে কারণ হল- ভাল ভাল ছেলেমেয়েদের ক্ষেত্রে মাধ্যমিক বোর্ড ছেড়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার প্রবণতা বেড়েছে ৷ কলকাতার প্রথম সারির স্কুলগুলিতে কৃতী পড়ুয়ারা আর পড়তে আসছেন না ৷ তাই জেলার সঙ্গে টক্করে পিছিয়ে যাচ্ছে কলকাতা ৷
advertisement
Somraj Bandopadhyay
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Result 2020: নজিরবিহীন! মেধাতালিকায় ‘শূন্য’ কলকাতা, জেলার ৮৪
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement