advertisement

Madan Mitra: করোনার ধাক্কায় বিপর্যস্ত সোনাগাছিতে দুর্গাপুজোর প্রস্তুতি, খুঁটিপুজোয় হাজির মদন মিত্র

Last Updated:

শহরের একাধিক পুজোর মতো সোনাগাছিতে (Sonagachi) দুর্বারের পুজোর সভাপতিও কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)৷

#কলকাতা: করোনা অতিমারির দাপটে এ বারও দুর্গা পুজোর ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয়৷ দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ওঠার মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আটকানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতির মধ্যেও দুর্গা পুজোর খুঁটি পুজো সেরে ফেলল সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দুর্বার৷ আর সেই খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির হয়ে স্বভাবসিদ্ধ ঢংয়ে তা জমিয়ে দিলেন বিধায়ক মদন মিত্র৷
শহরের একাধিক পুজোর মতো দুর্বারের পুজোর সভাপতিও কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ এ দিন খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকও বাজান তিনি৷ মদন মিত্রের কথায়, 'এটাই ২০২১ সালের প্রথম খুঁটি পুজো।' মদন মিত্র বলেন, দুর্বারের খুঁটি পুজোয় অংশ নিতে পেরে তিনি গর্বিত৷
প্রায় দেড় বছর ধরে চলতে থাকা অতিমারির ধাক্কায় সোনাগাছির চেনা ছবিটা অনেকটাই বদলে গিয়েছে৷ বাসিন্দাদের অধিকাংশই উপার্জনের অভাবে সরকারি সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন৷ অনেকে আবার উপার্জনের আশায় অন্যত্র চলে গিয়েছেন৷ যাঁরা এখনও সোনাগাছিতে রয়ে গিয়েছেন, তাঁদের জন্য এ হাতে এ দিন শাড়ি, রেশন, চাল, ডাল, মশলা তুলে দেন মদন৷ যৌনকর্মীদের সন্তানদের মধ্যে কয়েকজনকে পড়াশোনার জন্য আর্থিক সাহায্যও করেন তিনি৷
advertisement
advertisement
তবে খুঁটি পুজোর অনুষ্ঠানে গিয়েও বিজেপি-কে আক্রমণ করতে ছাড়েননি মদন৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপি-র আক্রমণের জবাবে কামারহাটির বিধায়ক বলেন, 'বিজেপি-র পার্টি অফিসে খুঁজলে ওরকম দেবাঞ্জন আরও অনেক পাওয়া যাবে৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: করোনার ধাক্কায় বিপর্যস্ত সোনাগাছিতে দুর্গাপুজোর প্রস্তুতি, খুঁটিপুজোয় হাজির মদন মিত্র
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement