advertisement

Lok Sabha Elections 2019: ‘বুথে কীভাবে গুলি চালায় আধাসেনা?’, দুবরাজপুরের ঘটনায় প্রশ্ন তুললেন মমতা

Last Updated:
#কলকাতা: বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথে গুলি চালনার ঘটনার তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ আধাসেনার গুলি চালানোর ক্ষমতা নেই, বিজেপির হয়ে কাজ করছে তারা ৷ এই নিয়ে ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷
এদিন সকালে বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথের ভিতর এক রাউন্ড গুলি চালায় আধাসেনা ৷ সেই ঘটনা নিয়েই উত্তাল চতুর্থ দফায় রাজ্য রাজনীতি ৷ আধাসেনার গুলি চালনার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলনেত্রী ৷ তিনি বলেন, ‘বুথে কীভাবে গুলি চালায় আধাসেনা? গুলি চালানোর ক্ষমতা নেই আধাসেনার ৷ বাংলার পুলিশকে ভরসা করতে পারছে না ৷ আইনশৃঙ্খলা রাজ্যের হাতে ৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷’
advertisement
এখানেই শেষ নয়, আধাসেনার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, ‘বীরভূমের ভোটাররা ভয়ে আছেন ৷ আধাসোনা বিজেপিকে ভোট দিতে বলছে ৷ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে ৷ বিজেপির হয়ে কাজ করছে আধাসেনা ৷ বিজেপিকে ভোট দিতে বলছে ৷ আজ বুথে ঘুমোতেও দেখা যায় আধাসেনাকে ৷’
advertisement
এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথে জওয়ানদের সঙ্গে গন্ডগোল হয় ভোটারদের বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ দুবরাজপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যেই গুলি চালায় আধাসেনা। মোবাইল জমা রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Elections 2019: ‘বুথে কীভাবে গুলি চালায় আধাসেনা?’, দুবরাজপুরের ঘটনায় প্রশ্ন তুললেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement