advertisement

আচমকাই শহরজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, স্তব্ধ মেট্রো থেকে হাসপাতাল

Last Updated:

কলকাতায় বড়সড় বিদ্যুৎ বিপর্যয় ৷ বৃহস্পতিবার সকালবেল আচমকা বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় শহরে ৷

#কলকাতা: কলকাতায় বড়সড় বিদ্যুৎ বিপর্যয় ৷ বৃহস্পতিবার সকালবেল আচমকা বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় শহরে ৷ CESC-র বজবজ কেন্দ্র বিকল হয়ে যাওয়া বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় ৷ এর জেরে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে ৷ ACDCL থেকেও বিদ্যুৎ নেওয়া যায়নি ৷ আচমকাই শহরজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায় এদিন ৷
জানা গিয়েছে, সব মিলিয়ে ১৮০০ মেগাওয়াট ঘাটতি দেখা দিয়েছে ৷ তার জেরেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷ মেট্রোর পাশাপাশি ব্যাহত হয়েছে বহু জরুরি পরিষেবাও ৷ ঘাটতি মেটানো যায়নি বলেই বিদ্যুৎ বিভ্রাট ৷ পরিস্থিতি সামলাতে তৎপর CESC ৷
এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি ৷ কী কারণে এই সমস্যা, খতিয়ে দেখা হচ্ছে ৷ CESC-তে বিদ্যুৎ কীভাবে সরবরাহ করা যায়, তা নিয়ে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে ৷
advertisement
advertisement
বিদ্যুৎ সমস্যার জেরে বৃহস্পতিবার ব্যস্ত সময় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা ৷ সকাল ৯.৫৩ থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল ৷ এর জেরে একাধিক স্টেশনে আটকে পড়ে মেট্রো ৷ পাওয়ার ট্রিপে ত্রুটির জেরে বিপত্তি বলে জানা গিয়েছে ৷ মেট্রোয় বিভ্রাটের জেরে ব্যস্ত সময়ে চূড়ান্ত নাকাল হন নিত্যযাত্রীরা।
কিছুটা প্রভাব পড়ে হাসপাতালগুলিতেও ৷ SSKM-এ ওটি কিছুটা দেরিতে শুরু হয় ৷ কলকাতা মেডিক্যালে কিছুক্ষণ বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় ৷ বাঙুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, শম্ভুনাথ পণ্ডিতে বিদ্যু‍ৎ বিভ্রাট দেখা দেয় ৷ জেনারেটর চালিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷
advertisement
‘বজবজে CESC-এর ৩টি ইউনিট সকালে হঠাৎই বন্ধ হয়ে যায় ৷ ৯.৫৩ মিনিটে বন্ধ হয়ে যায় উৎপাদন ৷ ১৫ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ বজবজ কেন্দ্রে মেরামতির কাজ চলছে ৷ পরিষেবা এখন স্বাভাবিকের পথে’, জানালেন CESC-এর মুখ্য জনসংযোগ আধিকারিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আচমকাই শহরজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, স্তব্ধ মেট্রো থেকে হাসপাতাল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement