advertisement

সদস্যপদ থেকে ইস্তফা, তৃণমূল ছাড়লেন বাইচুং ভুটিয়া

Last Updated:

সদস্যপদ থেকে ইস্তফা, তৃণমূল ছাড়লেন বাইচুং ভুটিয়া

#কলকাতা: তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা প্রাক্তন ভারত অধিনায়কের ৷ তৃণমূল ছাড়লেন বাইচুং ভুটিয়া। সোশ্যাল মিডিয়া ট্যুইট করে দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি নিজেই ৷
পাহাড়ি বিচে বাইচুংয়ের দল ছাড়ার খবর ছড়াতেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা ছড়ায় ৷ তবে কি দল বদলাচ্ছেন ভাইচুং? কিন্তু সমস্ত জল্পনার উত্তর নিজেই দিয়েছেন ভারতীয় ফুটবল ও রাজনৈতিক ময়দানের এই তারকা ৷ তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কথা জানানোর পর একইসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন তিনি এখন কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন।
advertisement
মাত্র পাঁচ বছরের পুরনো রাজনৈতিক কেরিয়ার ৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান বাইচুং ভুটিয়া ৷ কিন্তু সেই নির্বাচনে ব্যাপক ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস ৷ সেবার নিজের পরিচিত কেন্দ্র দার্জিলিং থেকে দাঁড়িয়েও বিজেপির এস এস আলুওয়ালিয়ার কাছে ১ লক্ষ ৯৭ হাজার ২৩৯ ভোটে হেরে যান পাহাড়ি বিছে ৷ ২০১৬ সালের নির্বাচনেও ছবিটি বদলায়নি ৷ ফের ভোটে দাঁড়িয়ে শুধু হারের স্বাদই পান বাইচুং ভুটিয়া ৷ এবার বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের থেকে প্রায় ১৪ হাজার ভোট কম পায় বাইচুং ৷
advertisement
advertisement
পর পর দুবার হারই কি দল ছাড়ার কারণ নাকি রাজনীতি নিয়ে মোহভঙ্গ ঘটেছে এই ফুটবল তারকার তা স্পষ্ট নয় ৷ ঘনিষ্ঠ মহলের দাবি, গতবছর গোর্খাল্যান্ডের দাবিতে যখন দার্জিলিং জ্বলছিল তখন রাজ্য সরকারের তরফে নয়, গোর্খাদের পক্ষে সওয়াল করেছিলেন তিনি ৷ সে ব্যাপারে দলের অন্দরে তাকে সতর্কও করা হয়েছিল ৷ রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাইচুংয়ের সম্পর্কে অবনতির সেই শুরু ৷ আজ যা হয়েছে তা অপ্রত্যাশিত নয় ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সদস্যপদ থেকে ইস্তফা, তৃণমূল ছাড়লেন বাইচুং ভুটিয়া
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement