বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে শহরে বামেদের মিছিল
Last Updated:
ইতিমধ্যেই বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীরা৷ অমিত শাহের নেতৃত্বেই তাণ্ডবের অভিযোগ এনেছেন তাঁরা৷
#কলকাতা: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় সরব বামেরাও৷ প্রতিবাদে আজ অর্থাত্ বুধবার কলেজ স্কোয়্যারে মিছিল করবে বামেরা৷ মিছিলে থাকবেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত৷
ইতিমধ্যেই বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীরা৷ অমিত শাহের নেতৃত্বেই তাণ্ডবের অভিযোগ এনেছেন তাঁরা৷
মঙ্গলবারের অশান্তিতে এখনও পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ আমহার্স্ট স্ট্রিট থানা গ্রেফতার করেছে ৩৫ জনকে৷ ২৩ জনকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানা৷
advertisement
আরও ভিডিও: ‘দিদি বাংলাকে কাঙাল করছেন বলেছি’, কাঙাল বিতর্কে মন্তব্য অমিত শাহের
advertisement
Location :
First Published :
May 15, 2019 11:42 AM IST