advertisement

প্রচারে এসে বামপ্রার্থী ফুয়াদ হালিম শুনলেন গো-ব্যাক স্লোগান

Last Updated:

অভিযোগ, বহিরাগতদের এনে গন্ডগোলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল

#ডায়মন্ডহারবার: বেরিয়েছিলেন ভোটপ্রচারে, কিন্তু এসে শুনলেন ফিরে যাওয়ার হুমকি ৷ বৃহস্পতিবার ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রচারে এসে বামপ্রার্থী ফুয়াদ হালিম পড়লেন বিক্ষোভের সামনে ৷  উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিক্ষোভ আয়োজন করানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷
এদিন ডায়মন্ডহারবারের মোল্লাপুকুরিয়া এলাকায় প্রচার করতে গিয়েছিলেন বাম প্রার্থী ফুয়াদ হালিম ৷ ফুয়াদকে দেখেই গো-ব্যাক স্লোগান দিতে থাকেন কিছু লোক ৷ বিক্ষোভ দেখে বাধ্য হয়েই ফিরে যান বাম প্রার্থী ফুয়াদ ৷ পরে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী অভিযোগ করেন, ‘তৃণমূলের মদতে গো-ব্যাক স্লোগান ৷ বহিরাগতদের এনে গন্ডগোলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রচারে এসে বামপ্রার্থী ফুয়াদ হালিম শুনলেন গো-ব্যাক স্লোগান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement