চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ! বিপুল শূন্যপদে নিয়োগের অনুমোদন দিল পিএসসি (PSC)
Last Updated:
#কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যের বিভিন্ন দফতরে ৮২৮ কেরানি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কমিশনের সুপারিশ ইতিমধ্যেই নবান্নে পৌঁছেছে। জানা গিয়েছে, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
প্রায় আট বছর পর রাজ্যে কেরানি পদে নিয়োগ হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন তৈরির পর এই নিয়োগের জন্য পরীক্ষা হয়। কিন্তু নিয়োগপত্র দেওয়ার আগেই কোনও কারণে প্রক্রীয়া বন্ধ হয়ে যায়। এর পর নিয়োগ প্রক্রিয়া স্থানান্তরিত হয় পিএসসি-তে। সদ্য কমিশন ৮২৮ পদে নিয়োগের সুপারিশ পাঠিয়েছে। এর সঙ্গে সচিবালয় ও ডাইরেক্টরেটেও কেরানি নিয়োগ করতে চেয়ে শূন্য পদের হিসাব চেয়েছে পিএসসি।
advertisement
advertisement
Location :
First Published :
Nov 03, 2018 9:02 AM IST











