advertisement

মর্মান্তিক! কলকাতায় হাসপাতালে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু

Last Updated:

বৃহস্পতিবার ভোরে শৌচাগারে যাচ্ছিলেন৷ মেঝেতে পড়ে যান৷ অভিযোগ, ঘণ্টা খানেকের উপর মেঝেতেই পড়েছিলেন শর্মিষ্ঠা৷ নার্স, আয়াদের ডেকেও লাভ হয়নি৷ কারও সাড়া মেলেনি৷

#কলকাতা: হাসপাতালে শৌচাগারে যেতে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু হল প্রসূতির৷ ঘটনায় চাঞ্চল্য চিত্তরঞ্জন সেবাসদনে৷ তীব্র রক্তক্ষরণেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ নার্সদের ডেকেও কোনও সাড়া মেলেনি৷
গত ২৩ অক্টোবর সন্তানের জন্ম দেন হরিদেবপুরের বাসিন্দা শর্মিষ্ঠা বসু ভট্টাচার্য৷ হাসপাতালেই ভরতি ছিলেন তিনি৷ বৃহস্পতিবার ভোরে শৌচাগারে যাচ্ছিলেন৷ মেঝেতে পড়ে যান৷ অভিযোগ, ঘণ্টা খানেকের উপর মেঝেতেই পড়েছিলেন শর্মিষ্ঠা৷ নার্স, আয়াদের ডেকেও লাভ হয়নি৷ কারও সাড়া মেলেনি৷
রক্তাক্ত মেঝেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শর্মিষ্ঠা৷ পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁর৷ তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মর্মান্তিক! কলকাতায় হাসপাতালে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement