জোট করেছিলাম বিজেপিকে আটকাতেই: সূর্যকান্ত মিশ্র
Last Updated:
বিধানসভা নির্বাচনে সিপিআইএমের ধরাশায়ী পরাজয়ের কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন বামফ্রন্ট-কংগ্রেস জোটকে ৷ রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন এই জোটের কারণেই রাজ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে বামফ্রন্টের অস্তিত্ব ৷ কিন্তু এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বামনেতা সূর্যকান্ত মিশ্র বললেন অন্যরকম কথাই ৷
#কলকাতা: বিধানসভা নির্বাচনে সিপিআইএমের ধরাশায়ী পরাজয়ের কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন বামফ্রন্ট-কংগ্রেস জোটকে ৷ রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন এই জোটের কারণেই রাজ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে বামফ্রন্টের অস্তিত্ব ৷ কিন্তু এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বামনেতা সূর্যকান্ত মিশ্র বললেন অন্যরকম কথাই ৷
বিধানসভা নির্বাচনে নারায়ণগড় কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদ্যুৎ ঘোষের থেকে প্রায় ১৪,৫০০ ব্যবধানে পরাজয় হয়েও, জোটকে প্রায় সমর্থন করে সূর্যকান্ত বলেন, ‘এই জোটটা না হলে, বিজেপি এই রাজ্যে নিবার্চনের ফলাফলে তৃণমূলের পরেই থাকত ৷ অর্থাৎ এই রাজ্যের রাজনীতিতে তৃণমূলের পরে, দ্বিতীয় পার্টি হিসেবে ছাপ ফেলত বিজেপি !’
সাক্ষাৎকারে সূর্যকান্ত মিশ্র আরও বলেন, ‘২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে বামফ্রন্টের ঝুলিতে ছিল ২৭ টি আসন, কংগ্রেস পেয়েছিল ২৯ টি ৷ বামফ্রন্ট ও কংগ্রেস দু’দলেরই ফলাফল ভালো ছিল ৷ বিধানসভা ভোটের আগে খুব চটজলদি রাজনৈনিত সমঝোতা হয় বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে ৷ যেটাকে মানুষ জোট বলে মনে করেছে, তা আসলে আমাদের কাছে ছিল রাজনৈতিক সমঝোতা ৷ এই সমঝোতা এত দ্রুত হয়, যে মানুষ ঠিকমতো বুঝে উঠতেই পারেনি ৷’
advertisement
advertisement
সূর্যকান্তের কথায়, ‘এই ধরণের পদক্ষেপ যদি আরও আগে নেওয়া হত, তাহলে হয়তো ভোট আর একটু ভালো হত ৷ তবে এই সমঝোতা কিন্তু এই রাজ্যে বিজেপি-র আধিপত্যকে কিছুটা হলেও, খর্ব করতে সমর্থ ৷ কারণ, জোট না হলে বিজেপি দ্বিতীয় স্থানে থাকত ৷ যা এই রাজ্যের ক্ষেত্রে মোটেও মঙ্গলজনক হত না৷’
Location :
First Published :
May 23, 2016 4:25 PM IST









