advertisement

আজ হাইকোর্টে টেট পরিসংখ্যান মামলার শুনানি

Last Updated:

আজ কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টে টেট মামলার শুনানি ৷ বিচারপতি সিএস কারনানের বেঞ্চে আজ টেট রায়ের রিভিউ পিটিশনের শুনানি ৷

#কলকাতা: আজ কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টে টেট মামলার শুনানি ৷ বিচারপতি সিএস কারনানের বেঞ্চে আজ টেট রায়ের রিভিউ পিটিশনের শুনানি ৷ রাজ্যকে টেট পরীক্ষায় আবেদনকারী ও সফল প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীনদের সংখ্যা জানানোর নির্দেশ দেয় হাইকোর্ট ৷ পরিসংখ্যান জমা দেওয়ার জন্য রাজ্যকে যে সময়সীমা দিয়েছে আদালত, তা শেষ হচ্ছে আজই ৷
আইনি জটিলতার ফাঁস মুক্ত হয়ে জোড়া টেটের ফল প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাইকোর্টে টেট নিয়ে দায়ের হয় নতুন এক মামলা ৷ রায়ের রিভিউ চেয়ে মামলা দায়ের করে মামলাকারী চিন্ময় দলুই ৷ টেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিভিউ পিটিশন জমা দিলেন মামলাকারীরা ৷
তাদের দাবি, গতকাল রাজ্যের প্রকাশিত টেটের ফলে স্পষ্ট হচ্ছে না প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীন প্রার্থীদের সংখ্যা ৷ সেই অভিযোগ শুনে বৃহস্পতিবার প্রাথমিক টেট রায়ের রিভিউ মামলার শুনানিতে রাজ্যেকে টেট নিয়ে যাবতীয় পরিসংখ্যান জমার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷
advertisement
advertisement
আজকের মধ্যে মোট কত পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল, কত জন পাস করেছে রাজ্যকে সেই তথ্য জমা দিতে হবে আদালতে ৷ একইসঙ্গে কত জন প্রশিক্ষিত পরীক্ষার্থী ও কত জন প্রশিক্ষণহীন পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের পাসের পরিসংখ্যান রাজ্যেকে আলাদা আলাদাভাবে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আজকের রায়ে তাকিয়ে টেট উত্তীর্ণ সফল পরীক্ষার্থীরা ৷ আশা-আশঙ্কায় দোলাচলে কেটেছে টেট সপ্তাহ ৷ এতদিনের অপেক্ষার পর প্রকাশ হয়েছে টেটের ফল ৷ নতুন করে চাকরি পাওয়ার আশা জেগেছে পরীক্ষার্থীদের মনে ৷ কিন্তু তার মাঝেই ফের মামলার জটিলতা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ হাইকোর্টে টেট পরিসংখ্যান মামলার শুনানি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement