advertisement

তিন মাসে ২০০ কোটি টাকার লেনদেন ‘স্পাইস মুদ্রা’-র

Last Updated:

মাত্র তিন মাসে ২০০ কোটি টাকার লেনদেন ৷ এত অল্প সময় এই বিশাল পরিমান টাকার লেনদেন করতে সফল হয়েছে স্পাইস মুদ্রা৷ প্রিপেড পেমেন্ট ওয়ালেট স্পাইস মুদ্রা, স্পাইস ডিজিটালের একটি অংশ ৷

#কলকাতা: মাত্র তিন মাসে ২০০ কোটি টাকার লেনদেন ৷  এত অল্প সময়ে এই বিশাল পরিমান টাকার লেনদেন করতে সফল হয়েছে স্পাইস মুদ্রা৷ প্রিপেড পেমেন্ট ওয়ালেট স্পাইস মুদ্রা, স্পাইস ডিজিটালেরই একটি অংশ ৷
প্রিপেড পরিষেবার জন্য চলতি বছরের এপ্রিল মাস থেকেই স্পাইস মুদ্রাকে অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ শহর গ্রাম নির্বিশেষে দেশের বিভিন্ন জায়গায় এই পরিষেবা পৌঁছে দিতে সফল হয়েছে এই সংস্থা ৷ এই পরিষেবার মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, মোবাইল রিচার্জ থেকে বিল পেমেন্ট করতে পারবেন উপভোক্তরা ৷ পাশাপাশি থাকবে রেলের টিকিট বুক করারও সুবিধা ৷ এখন অনেককেই চাকরিসূত্রে বা কোনও কাজের জন্য বাড়ির বাইরে থাকতে হয় ৷ তাঁরা যাতে সহজেই টাকা লেনদেন করতে পারে সেই দিকেই বিশেষ জোড় দিয়েছে স্পাইস মুদ্রা ৷ কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসে মোট ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে স্পাইস মুদ্রার মাধ্যমে ৷ বিভিন্ন এন্টারপ্রাইজও এই পরিষেবার সুবিধা নিতে পারবে ৷ এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন এন্টারপ্রাইজগুলি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আদান প্রদান করতে পারবেন ৷ কোম্পানি এই মাইলস্টোনটি গড়ার পর সংস্থার সিইও সাকেত আগরওয়াল জানান, ‘মানুষের কাছ থেকে আমরা ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি ৷ এখন পর্যন্ত আমরা এই প্রজেক্টে ৬০০ কোটি টাকার লেনদেন করেছি ৷ ২০১৬ জুন মাস অবধি এই পরিষেবাটি আরও বিস্তারিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ৷ আমার বিশ্বাস এর মাধ্যমে গ্রাহকদের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারব আমরা ৷ পাশাপাশি ভারতে ডিজিটাল ইকোনমি গড়তে সাহায্য করবে এই পরিষেবাটি৷’ তিনি আরও জানিয়েছেন সম্প্রতি  স্পাইস মুদ্রার একটি অ্যান্ড্রইড অ্যাপও লঞ্চ করা হয়েছে ৷ এর মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা এই পরিষেবা উপভোগ করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তিন মাসে ২০০ কোটি টাকার লেনদেন ‘স্পাইস মুদ্রা’-র
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement