advertisement

ভোট শুরু হতে না হতেই কমিশনে জমা পড়ল ৫৬টি অভিযোগ

Last Updated:

নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার পশ্চিমবঙ্গে শুরু হল ২০১৬ বিধানসভা ভোটের প্রথম দফার প্রথম পর্বের ভোট গ্রহণ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দুই পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে তিনটি জেলা থেকে ৫৬টি অভিযোগ জমা পড়ল ৷ পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে উঠেছে গুরুতর অভিযোগ ৷ সোমবার তিনটি জেলায় ১৮টি আসনে ৪৯৪৫টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ ৷ পশ্চিম মেদিনীপুরের ৬টি কেন্দ্রে, বাঁকুড়ার ৩টি ও পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে ৷

#কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার পশ্চিমবঙ্গে শুরু হল ২০১৬ বিধানসভা ভোটের প্রথম দফার প্রথম পর্বের ভোট গ্রহণ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দুই পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে তিনটি জেলা থেকে ৫৬টি অভিযোগ জমা পড়ল ৷ পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে উঠেছে গুরুতর অভিযোগ ৷ সোমবার তিনটি জেলায় ১৮টি আসনে ৪৯৪৫টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ ৷ পশ্চিম মেদিনীপুরের ৬টি কেন্দ্রে, বাঁকুড়ার ৩টি ও পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, এর মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকেই জমা পড়েছে ৩২ টি অভিযোগ ৷ পুরুলিয়া থেকে ৫ টি এবং বাঁকুড়া থেকে ১৯ টি অভিযোগ জমা পড়েছে ৷ এর মধ্যে পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রের ২৩৯ নং বুথ থেকে সবথেকে গুরুতর অভিযোগ জমা পড়েছে কমিশনে ৷ শাসকদলের পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ পেয়ে ১৫ মিনিটের মধ্যে জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করে কমিশন ৷ রিপোর্ট পেয়েই প্রিসাইডিং অফিসারকে বদলের নির্দেশ দিয়েছে কমিশন ৷ নির্দেশ মতো ওই বুথের প্রিসাইডিং অফিসারকে বদলে দেওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোট শুরু হতে না হতেই কমিশনে জমা পড়ল ৫৬টি অভিযোগ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement