advertisement

মাঝ আকাশে শ্লীলতাহানির অভিযোগ, কলকাতায় গ্রেফতার ১

Last Updated:

আকাশপথেও আর সুরক্ষিত নয় মেয়েরা ৷ বিমানের মধ্যেও এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ সোমবার সকালে দিল্লি-কলকাতা ইন্ডিগো বিমানের এক যাত্রীর বিরুদ্ধে মহিলা সহযাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে ৷ মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ৷

#কলকাতা: আকাশপথেও আর সুরক্ষিত নয় মেয়েরা ৷ বিমানের মধ্যেও এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ সোমবার সকালে দিল্লি-কলকাতা ইন্ডিগো বিমানের এক যাত্রীর বিরুদ্ধে মহিলা সহযাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে ৷ মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ৷
এদিন সকালে দিল্লি থেকে কলকাতাগামী উড়ানে সওয়ার হয়েছিলেন সঞ্জয় কণাদ ৷ অভিযোগ, বিমানে ওঠার পর থেকেই তিনি তাঁর পাশে বসা মহিলা সহযাত্রীকে উত্যক্ত করতে শুরু করেন ৷ ক্রমাগত আপত্তি জানানো সত্ত্বেও অশ্লীল ব্যবহার চালিয়ে যেতে থাকেন অভিযুক্ত ৷ এরপর নির্যাতিতা বিমানকর্মীদের ডেকে বিষয়টি জানান ৷ মাঝ আকাশে সহযাত্রী মহিলার শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় বিমান অবতরণ করার পর সঞ্জয় কণাদকে গ্রেফতার করা হয় এবং এয়ারপোর্ট পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয় ৷ দিল্লিবাসী সঞ্জয়কে সোমবারই আদালতে পেশ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাঝ আকাশে শ্লীলতাহানির অভিযোগ, কলকাতায় গ্রেফতার ১
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement