advertisement

পাতকুয়ো থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

Last Updated:

শনিবার যুবকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নারকেলডাঙা এলাকায় । এদিন সকালে এলাকায় অবস্থিত একটি পাতকুয়ো থেকে দেহটি উদ্ধার করে নারকেলডাঙা থানার পুলিশ। মৃত যুবকের নাম যশবন্ত গুজরাটি বলে জানা গিয়েছে। বাগমারির ময়দাগলির বাসিন্দা ৩০-৩২ বছরের ওই যুবক নিখোঁজ ছিল শিবরাত্রির দিন থেকেই । এদিন পাতকুয়োর মধ্যে দেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকার মানুষ। পুলিশ ও দমকল গিয়ে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে ৷ যশবন্তকে খুন করে ওই পাতকুয়ায় ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের ৷ তবে ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত শুরু করে দোষীদের ধরতে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে পুলিশ ৷

#কলকাতা: শনিবার যুবকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নারকেলডাঙা এলাকায় । এদিন সকালে এলাকায় অবস্থিত একটি পাতকুয়ো থেকে দেহটি উদ্ধার করে নারকেলডাঙা থানার পুলিশ। মৃত যুবকের নাম যশবন্ত গুজরাটি বলে জানা গিয়েছে। বাগমারির ময়দাগলির বাসিন্দা ৩০-৩২ বছরের ওই যুবক নিখোঁজ ছিল শিবরাত্রির দিন থেকেই । এদিন পাতকুয়োর মধ্যে দেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকার মানুষ। পুলিশ ও দমকল গিয়ে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে ৷ যশবন্তকে খুন করে ওই পাতকুয়ায় ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের ৷ তবে ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত শুরু করে দোষীদের ধরতে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাতকুয়ো থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement