বেলেঘাটায় ফের আক্রান্ত বাম কর্মী
Last Updated:
২৪ ঘণ্টার মধ্যে বেলেঘাটায় ফের আক্রান্ত বামকর্মী। রবিবার ডিওয়াইএফআই কর্মী সন্দীপ নট্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার আবার আক্রান্ত হন সিপিএম কর্মী বিশ্বজিৎ দাস।
#কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে বেলেঘাটায় ফের আক্রান্ত বামকর্মী। রবিবার ডিওয়াইএফআই কর্মী সন্দীপ নট্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার আবার আক্রান্ত হন সিপিএম কর্মী বিশ্বজিৎ দাস।
বেলা বারোটা নাগাদ সাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন বিশ্বজিৎ। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিশ্বজিৎ দাসের। দলীয় প্রার্থী রাজীব বিশ্বাসের হয়ে প্রচার করায় তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বেলেঘাটা থানায় অভিযুক্ত জোয়ালা সিং ও কৌশিক দাশগুপ্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
Location :
First Published :
Mar 21, 2016 8:46 PM IST








