advertisement

জানুয়ারির প্রথম সপ্তাহ গড়াতে চললেও শহরে জাঁকিয়ে শীত পড়ল কই ?

Last Updated:

তাপমাত্রার পারদ এখনও নামেনি স্বাভাবিকেও ৷

#কলকাতা: রোজই মনে হয় এই ফুল সোয়েটারটা বের করে নি ৷ রাতে নিশ্চয় ঠাণ্ডা লাগতে পারে ৷ কিন্তু কোথায় কী ! মোটা ফুল সোয়েটার বা জ্যাকেট এখনও আলমারিতেই বন্দি ৷ আগের থেকে হয়তো কিছুটা ঠাণ্ডা বেশি অনুভূত হচ্ছে ৷ কিন্তু ওই পর্যন্তই ৷ তাপমাত্রার পারদ এখনও নামেনি স্বাভাবিকেও ৷ এর ফলে শীতেও অস্বস্তি বাড়ছে ৷দিনের বেলায় গরমও অনুভূত হচ্ছে ৷
ঠাণ্ডা কবে জাঁকিয়ে পড়বে ? এব্যাপারে এখনও সন্দিহান আবহাওয়াবিদরাও ৷ আপাতত যা জানা যাচ্ছে, এইমূহূর্তে একটা পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে পাকিস্তানের উপর ৷ যা ঢুকতে পারে এদেশেও ৷ এর ফলে জ্বলীয় বাষ্প ঢুকবে ৷ তাই সবরকম ঝঞ্ঝা সরে যাওয়ার পরই ঠাণ্ডা হাওয়া বওয়ার সম্ভাবনা উত্তর ভারতে ৷ যার প্রভাব পড়বে বাংলাতেও বলে আবহাওয়াবিদরা মনে করছেন ৷
advertisement
বিহারের ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কমবে বলে মনে করা হলেও বাস্তবে সেটা হয়নি ৷কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাঘুরি করছে ৷ তবে শুক্র ও শনিবারের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জানুয়ারির প্রথম সপ্তাহ গড়াতে চললেও শহরে জাঁকিয়ে শীত পড়ল কই ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement