advertisement

৫দিনের জন্য় লকডাউন কলকাতা, এই নির্দেশগুলি না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যের

Last Updated:

খোলা থাকবে রেশন দোকান, মুদির দোকান, ফল-মাংস-মাছ-সবজি বাজার, পেট্রোল পাম্প ৷ মিলবে রান্নার গ্যাস, বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিষেবা, নিকাশি পরিষেবা ৷

#কলকাতা: যেমনটা আশঙ্কা ছিল তার থেকেও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা সংক্রমণ ৷ করোনা ভাইরাসের দাপট মোকাবিলায় লকডাউন হতে চলেছে কলকাতা ৷ সোমবার বিকেল থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত কলকাতায় সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র ৷ সেই প্রস্তাব অনুসারেই সোমবার বিকেল চারটে থেকে কলকাতা লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত ২৭ মার্চ পর্যন্ত চলবে লকডাউন বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷
করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ২৩টি জেলা সদরে লকডাউনের সিদ্ধান্ত ৷ ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা, পুর পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্যাব, চশমার দোকান ৷ চালু থাকবে পাউরুটি, দুধ ও জল সরবরাহ ৷ খোলা থাকবে রেশন দোকান, ফল-মাংস-মাছ-সবজি বাজার, পেট্রোল পাম্প ৷ মিলবে রান্নার গ্যাস, বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিষেবা, নিকাশি পরিষেবা ৷ স্বাস্থ্য সেবা, পুলিশ ও সেনা লকডাউনের আওতার বাইরে ৷ এমনকী টেলিকম, ব্যাঙ্ক, এটিএম পরিষেবা, ইন্টারনেট, আইটি এবং ই-কর্মাস পরিষেবা লকডাউনের আওতার বাইরে ৷ খাবারের হোম ডেলিভারিও লকডাউনের আওতার বাইরে তাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ৷
advertisement
সোমবার বিকেল চারটে থেকে পাঁচদিন লকডাউন কলকাতা সহ ২৩ জেলা সদর ৷ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, আগামী পাঁচদিন কোনও গণপরিবহন অর্থাৎ বাস, ট্যাক্সি, অটো চলবে না ৷ সাতজনের বেশি কোনও জমায়েত চলবে না ৷ খুব প্রয়োজনীয় দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরতে পরামর্শ রাজ্য সরকারের ৷ বন্ধ রাখতে হবে সমস্ত দোকান, অফিস, কলকারখানা ৷ নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার ৷ বার বার এই কয়েকদিন সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে ৷
advertisement
advertisement
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা চার ৷ এরমধ্যে তিনজন নাগরিকের বিদেশ থেকে আসলেও চতুর্থ আক্রান্ত ব্য়ক্তি কখনই বিদেশ যাননি ৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷ এই রাজ্যেই ১০ জন আরও করোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন মুম্বইয়ের ও ৪ জন পুণের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ ৷
advertisement
ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৫দিনের জন্য় লকডাউন কলকাতা, এই নির্দেশগুলি না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement