গরমে নাজেহাল হবে কলকাতা, বৃষ্টির সম্ভাবনা নেই
Last Updated:
চরম গরমে পুড়তে চলেছে কলকাতা ৷ গরমের তাপ থেকে বাদ পড়বে না দক্ষিণবঙ্গের জেলাগুলোও ৷
#কলকাতা: চরম গরমে পুড়তে চলেছে কলকাতা ৷ গরমের তাপ থেকে বাদ পড়বে না দক্ষিণবঙ্গের জেলাগুলোও ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল অস্বস্তি থাকবে চরমে। কলকাতা ও সংলগ্ন দক্ষিনবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা এখনও নেই।
তবে দক্ষিনবঙ্গের দু একটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি কমবে না। উত্তরবঙ্গ ও বিহারে ঘুর্নাবর্ত ও ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই দু’য়ের জেরে জলীয় বাস্প ঢুকছে।
Location :
First Published :
May 09, 2018 4:25 PM IST








