advertisement

উত্তরে চলবে বৃষ্টি, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত

Last Updated:

আগামিকালও দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা।

#কলকাতা: আগামিকালও দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা। অন্যদিকে, আজ ও কাল বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃহষ্পতিবার থেকে উত্তরে ফের ভারী ও অতিভারী বৃষ্টির সতর্কতা। এই ঘুর্নাবর্তের টানেই পশ্চিম ভারতে ঢুকবে মৌসুমী বায়ু। ২৯-৩০ জুন দিল্লীতে বর্ষা।
তবে সোমবারের মতো আজও বৃষ্টিতে নাজেহাল হতে চলেছে কলকাতা ৷ মঙ্গলবার সকাল থেকে শহরের কয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, পূর্বাভাস বলছে রাত নামতেই প্রবল বৃষ্টিরে মুখে পড়বে শহর ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতে ফের কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে উপকূলের তিন জেলায়। বঙ্গোপসাগরের ঘুর্নাবর্ত বাংলাদেশের দক্ষিণে সরে যাওয়ায় বেলা বাড়তেই আবহাওয়ার উন্নতি হয়। সেই ঘূর্নাবর্ত আবার পশ্চিমে সরে আসছে এর জেরেই আবার বৃষ্টির সম্ভাবনা৷
advertisement
advertisement
অন্যদিকে পাহাড়ে বৃষ্টিতে ফুঁসছে নদীগুলি ৷ ডুয়ার্সের ভুটান লাগোয়া নদীতে জলস্ফীতি ৷ নতুন করে বাড়ছে নদীর জল ৷ ফের অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা ৷ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ৷ ভুটান সীমান্ত চামুর্চি এলাকায় ভারী বৃষ্টি ৷ বাড়ছে রেতি-সুকৃতি নদীর জল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তরে চলবে বৃষ্টি, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement