advertisement

Coronavirus: নতুন করে করোনা পরিস্থিতি, রাজ্যে আক্রান্ত ১৪ জন! আতঙ্ক না, বড় বার্তা দিল কলকাতা পুরসভা

Last Updated:

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ৪ জন কলকাতার বাসিন্দা। যদিও আগের মতো সংক্রমণের তীব্রতা নেই, তবে কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি রয়ে গিয়েছে।

Representative Image
Representative Image
কলকাতা: নতুন করে করোনা সংক্রমণের প্রেক্ষিতে রাজ্য জুড়ে আবারও বাড়ানো হয়েছে সতর্কতা। কলকাতা পুরসভার তরফে অতীন ঘোষ জানিয়েছেন, সাপ্তাহিক মিটিং নির্ধারিত সময়ের আগেই ডাকা হয়েছে এবং সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষভাবে বোরো ভিত্তিক আলোচনা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের বিভিন্ন রাজ্যে নতুন সংক্রমণের ঘটনা সামনে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ৪ জন কলকাতার বাসিন্দা। যদিও আগের মতো সংক্রমণের তীব্রতা নেই, তবে কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি রয়ে গিয়েছে। সংক্রমণ ক্ষমতা থাকলেও মৃত্যুর সম্ভাবনা আগের তুলনায় অনেক কম বলে জানান অতীন ঘোষ। কলকাতা পুরসভার তরফে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের চিহ্নিত করে আইসোলেট করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরবর্তী বৈঠকের এডভাইসারির দিকেও নজর রাখা হচ্ছে ।
advertisement
পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আগত রোগীদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন অতীন ঘোষ। নতুন অনারারি হেলথ ওয়ার্কারদের সচেতন করতে বোরো ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কোভিড পরিস্থিতি হঠাৎ করে খারাপ হলেও পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেই রকম ভাবেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য কর্মীদের।
advertisement
advertisement
এছাড়া, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলিতেও কোভিড টেস্টের সুব্যবস্থাও রাখা হয়েছে। যাতে উদ্বেগ জনক পরিস্থিতি না হলেও দ্রুত চিহ্নিতকরণ এবং আক্রান্তদের আইসোলেট করতে সুবিধা হয়। ডেঙ্গি পরিস্থিতি প্রসঙ্গেও তিনি জানান, এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। গত বছরের মতোই সংক্রমণ সীমিত, ঊর্ধ্বগামী নয়। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনও জরুরি পরিস্থিতির জন্য পুরপ্রশাসন প্রস্তুত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coronavirus: নতুন করে করোনা পরিস্থিতি, রাজ্যে আক্রান্ত ১৪ জন! আতঙ্ক না, বড় বার্তা দিল কলকাতা পুরসভা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement