advertisement

Kolkata News: লাখ লাখ টাকা আত্মসাৎ! ধৃত ভুয়ো 'সিবিআই অফিসার'! পানশালার লাইসেন্স দেওয়ার নামে প্রতারণা

Last Updated:

Fake CBI Officer || Kolkata News: সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা! পানশালার লাইসেন্স করিয়ে দেবে বলে রাজারহাটের বাসিন্দার কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগ।

পানশালার লাইসেন্স দেওয়ার নামে প্রতারণা
পানশালার লাইসেন্স দেওয়ার নামে প্রতারণা
কলকাতা: সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা! পানশালার লাইসেন্স করিয়ে দেবে বলে রাজারহাটের বাসিন্দার কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগ। হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই আধিকারিক। ধৃত ব্যক্তির নাম নাম শুভজিৎ বারুই। উদ্ধার করা হয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফোর্স ট্রাস্ট এর নামে একটি পরিচয় পত্র। রাজারহাট থানার পুলিশ আজ ওই ভুয়ো সিবিআই আধিকারিককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, গত ২৫ মার্চ মাসে রাজারহাটের বাসিন্দা বিপ্লব অধিকারী রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন যে ফেব্রুয়ারি মাসে চিনার পার্কে একটি হোটেলে গিয়ে পরিচয় হয় শুভজিৎ বারুই নামে এক ব্যক্তির সঙ্গে। সে নিজেকে সিবিআই আধিকারিকের পরিচয় দেয়। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সিবিআই পরিচয় দেওয়া শুভজিৎ।
advertisement
advertisement
এরপর অভিযোগকারী বিপ্লব অধিকারী রাজি হলে তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও কোন রকম কাজ করছিল না অভিযুক্ত। অবশেষে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী।
advertisement
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ধরে সোমবার হাওড়া থেকে শুভজিৎ বারুইকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখছে রাজারহাট থানা পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: লাখ লাখ টাকা আত্মসাৎ! ধৃত ভুয়ো 'সিবিআই অফিসার'! পানশালার লাইসেন্স দেওয়ার নামে প্রতারণা
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement